অভিজিৎ দাসকর্মকার


                     




অভিজিৎ দাসকর্মকার 

সময় আর জায়গার ব্যবচ্ছেদে কবিতা

বিষ্ণুপুরের বাড়ি রাত ১০:১২ 
ওগো শুনছো...আর বাংলা সিরিয়ালে ১টি দাদের মলমের বিজ্ঞাপন,সাউন্ডও ডেসিবেল ছাড়িয়ে
রাত ১০:২ ৭

জলটাও ঠিকঠাক স্থির।আমি উষ্ণতামাপক থেকে নিচে, আরও নিচে নামছি।
অ্যামোনিয়ার গন্ধ... নেমে আসছে শরীরের নগ্নতা আর জল,আমি তখনও দেখি জলটি ঠিক সেলফি।
আস্তে আস্তে খালি কলেবরের উপরে-উত্তরে মার্জিন টানছি,
১টি জাপানি সুন্দরিকে ব্লু-ফিল্মের নায়িকার দাবি করছি।
বাড়ছে ১৩০/৯০। আর---
বাড়ির বিছানায় টানটান স্নায়বিকতা, রাত ১১:৫১

তর্জনীটিও ব্যস্ত। হ্যাঁ খুব খুব জেদ। শব্দ, অক্ষর নন্দীগ্রাম এবং বৃষ্টিতে জড়িয়ে পড়া পাতা...
পাতার পর পাতা সকলকে আগাম দুঃখপ্রকাশ এবং বিবর্তন জানিয়ে যায়। ৫টাকা দামি সিগারেটের তাপমোচন। 
হঠাৎই---বাড়ছে ১০০.৯°F। প্যারাসিটামল। আর...
বকখালির হলিডে ট্রিপটাও ব্ল্যাঙ্কেটের কোলে, রাত ১২:৫৪ 

উড়ছে রঙীন প্রতিদিনের উপাখ্যান। ১নং প্লাটফর্ম, তার পাশেই অভিমানি ১টি আনন্দযাত্রা,২-রাত-
৩-দিনের ভূমাস্পদ বালি। বালিশ সরিয়ে, হাতের বামদিকে সমুদ্র রেখে, কান্ট্রি খাচ্ছি...
গাছ-পুরুষের নগ্নতায় মেতেছে নারীলিঙ্গ। শুকনো আগুন। ঘাম দিচ্ছে। স্বপ্নদোষ। সেই সময়-ই ---
রাত ১:৩৭ মাথার উপর জানালায় ভিটামিন-D

এবং...  আপনারটায় নুন নেই? ...সুপ্রভাত 
২২ শে ডিসেম্বর


Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক