Posts

Showing posts from July, 2019

অভিজিৎ দাসকর্মকার

Image
সম্পাদকীয় অভিজিৎ দাসকর্মকার    কী লাভ? শুধু শুধু টাইমলাইন ঘেটে? কবিতা নিয়ে? খোঁচা মেরে? এগুলো করলে আমার মোবাইলও নটি হয়ে গিয়ে নোটিফিকেশন দিতে থাকে।  মোবাইল মাস্টার নই।  তবে বদমাইশদের বদমাইশির জবাব যে বাবু বদমাইশির মাধ্যমেই দিতে হয়।তাই বলছি নিজেরা নিজেদের কাজে ব্যস্ত হোন বা হোও। নিজেদের বিষয়ে মাথা ঘামাও বা ঘামান।আমরা যারা কবিতা লিখি কোন একজন ব্যক্তিকে মাথায় রেখে নয়।রাস্তা বা যেকোন জায়গায় যখন কারো মুখে কোন ঘটনাই শুনি মনে হয় আমার নিজের ঘটনা।লিখেও ফেলি।আবার পাঠকও তাই ভাবে।আবার কেউ কেউ প্রতিটি লাইন থেকে নিজের জীবনকে খুঁজতে গিয়ে সাধারন জীবন যাপন কে সরবৎ করে ফেলে।হাসি লাগে।যাইহোক  অভিজিৎ কারুকে তো খোঁচা দিচ্ছে না।কেউ যদি নিজে থেকে ভাবে তবে ভাবুক।আমি সোজা দেখবো আর ব্লকাবো....   আর একটা কথা আমার ব্লগ।আমার কবিতা দিয়ে ঢাক পেটাতে কেমন লাগে। কিন্তু আমাকে আমার ব্লগে যাঁরা লেখেন আর আপনাদের আশীর্বাদে গুটিকয়েক পাঠক তাঁরা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে বলছেন তোমার কবিতা থাকছে না কেনো? আমরা চাই তোমার কবিতাও থাকুক...    তাই একটা দিলাম।বুঝ...

মুরারি সিংহ

Image
আমার হার্টফেল-করা হাঁটুর কথা   মুরারি সিংহ এইসব সামান্য-দিনকাল আমাকে  বড়ো বেশি ব্যথাবাজ করে  মাথা-নিচু জীবনতীর্থে অবতীর্ণ হয়ে পান করি নীরবতার দু চামচ হাসি  তারপর আবার গতরে জড়াই  রঙ-চটা ফিরিওয়ালার পোশাক এক নষ্ট-কোষ্ঠী মানুষ আমি নতুন-কেনা ফুলঝাড়ু দিয়ে  ইহকালের বিছানা সাফ করি দেখে নিই আমার পরমায়ুর ওয়েভলেংথেও মিউজিসিয়ান সাজার মতো দীপ্তি আছে কিনা  সাপলুডো ও বিষণ্ণতার তুমুল রানওয়ে ধরে  হাঁটতে হাঁটতে   মাঝে-মধ্যে আমারো তো সাধ যায় ফোয়ারার কণ্ঠস্বর নকল করি   অবশ্য আমার তৃপ্তিও কিছু আছে যেমন একলা-জানলার পাশে বসে   অঝোর বৃষ্টির পথরেখা বেয়ে  উধাও হারিয়ে যেতে চাওয়া  তারপরেই প্রশ্ন জাগে  এই ঘোরতর নাগরিক অবগাহণে  বৃষ্টি কি বেশিক্ষণ কারো মাতৃভাষা হতে পারে  অগত্যা ফিরে আসতেই হয়  ভিজে-কাকেদের স্মরণীয় আহ্লাদে  তখন আবার  ফুরোনো-উঠোন থেকে কিছু কোমলগান্ধার  বার বার হানা দিতে থাকে   আমার ...

আফজল আলি

Image
মাতাল তো এক মান্যবর প্রেম        আফজল আলি আমার রাত্রিগুলো ছোট হয়ে আসছে আমি কামরাঙা ফলের কথা ভাবছিলাম বিবেক প্রশ্নে নিরুত্তর ছিল আবেগ সম্পূর্ণ দক্ষতার বাইরে নজর ছিল দেখার মতো আঙুলের  বিরোধিতা করে আমরা সরে এসেছি মাতাল তো এক মান্যবর প্রেম আমি কীভাবে চলে যাব তার দক্ষিণে পথের শেষে ঝিঁঝিঁপোকা ডাকে ঠিক এইভাবে যদি সামগ্রিক বিষয়কে গুলিয়ে দেওয়া যায় চাঁদের আয়নার  কথা আমি লিখব না কিন্তু প্রচন্ড শীতে কাঁপতে থাকা ভবঘুরের কথা বলব অবশিষ্ট দাগ পতন ডেকে আনে  এখন আপনি বসে বসে ভাবতে পারেন মানুষের দুঃখগুলো কেন নির্গত হচ্ছে একটা গর্ত থেকে  আর অপছন্দের জিনিসগুলো সরিয়ে রাখুন ভাষা স্বচ্ছ হয়ে গেলে থিতিয়ে  যাবে খেলা  কিন্তু রসুনের গুণাগুণ তখনও থাকবে উত্তম

মোস্তফামঈন

Image
অপরাহ্ণের টলোমলো জল মোস্তফামঈন    ছোটবোন অপরাজিতা দাঁড়িয়েছিলো দেউড়ির ধারে। ওর চোখে ছিলো অপরাহ্ণের টলোমলো জল! মা আঁচল টেনে চোখ মুছে দিচ্ছিলো। আমার কাঁধে ট্রাভেল ব্যাগ দেখেই লাল গাভীটা বুঝতে পেরেছিলো আমি শহরে যাচ্ছি - সে হাম্বা ডাক ছাড়ছে! আমি স্টেশনের দিকে ছুটছি বলে এঁড়ে বাছুরটাও ফ্যালফ্যাল করে তাকিয়ে- তখন থেকেই লাল্টু লেজ তুলে আমার পিছু নিয়েছিলো। আমার ধমকানিতেও কাজ হচ্ছিলো না। পাড়ার দুষ্টু ছেলেরা  ওসব দেখে ফিকফিক করে হাসছিলো। অঘ্রানের পাকা আমন ধানখেতের আল ধরে সে এখন আমার পিছু পিছু হাঁটছে। ঘাসপোকা আর ফড়িঙগুলো আলের দুধারে ধানখেতে লাফিয়ে লাফিয়ে পড়ছে। অপরাজিতার জন্যে আমি যখন বারবার পেছন ফিরে তাকিয়েছি লালদি তখন হাত তুলে দাঁড়িয়েছিলো আমাদের পুকুরপাড়ে বকুলতলায়। ভিড় ঠেলে আমি তখন ট্রেনে চড়ে বসেছি। লাল্টু আঁতিপাঁতি করছে। আমি জানালা গলিয়ে মুখ বার করে ওকে ডাকছি, লাল্টু লাল্টু! ততোক্ষণে ট্রেনটা হুইসেল করে ছেড়েই দিয়েছে। আর ট্রেনের সাথে পাল্লা দিতে দিতে লাল্টু দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে....

গৌরাঙ্গ মিত্র

Image
ফ্লোরেন্স নাইটিঙ্গিল মেঘ সুশীল হাটুই  আমার ফ্রেন্ডলিস্টে যত জন মেঘ আছে, সবাই বৃষ্টি পটীয়সী নয়, এ-কথা আমি মেল করে কোনো চাতককেই বলি না। তাহলে ভার্জিন নদীগুলি আমাকে আনফ্রেন্ড করে দেবে। আমি মেঘের ওয়েবসাইট থেকে জেনেছি: ৪১% মেঘ বৃষ্টিপটীয়সী, ২৫% মেঘ নিরক্ষর, ২২% মেঘ আত্মহত্যাপ্রবণ, ১২% মেঘ ছায়াপথে র‍্যাম্পে হাঁটতে ভালোবাসে। এ-সব জানার পরও আমি খুঁজে বেড়াচ্ছি, ফ্লোরেন্স নাইটিঙ্গিল মেঘ। কেননা ফাটা মাটি নাইটিঙ্গিলের শুশ্রূষা না-পেলে, কোনো ধানশিস ক্লোজআপ হাসি হাসতে পারবে না। 

গৌরাঙ্গ মিত্র

Image
গৌরাঙ্গ মিত্র- র কবিতা গৌরাঙ্গ মিত্র কাকাতুয়ার ঠোঁট থেকে ঝরে পড়া সংলাপ কুড়িয়ে কুড়িয়ে এক পুরোনো প্রস্তর যুগের পুরোহিত পোস্ট মডার্ন কথাবার্তা বলেছেন।  জিন্সের প্যান্ট ও টিশার্ট পরা এক পোস্ট মডার্ন নাগরিক আদ্যিকালের বদ্যিবুড়োর সংলাপ আওড়ে যাচ্ছেন।  মোটের উপর আমরা সবটাই এন্জয় করছি  বস।

রথীন বন্দ্যোপাধ্যায়

Image
অ গণতান্ত্রিক কথাবাত্তা   রথীন বন্দ্যোপাধ্যায়  পাবলিক ইউরিনালের প্লাস্টার খসা দেয়ালে লিখেছি আনাড়ি সঙ্গম । আ্যমোনিয়ার ঝাঁঝালো গন্ধের ভিতর তখনও নির্লজ্জের মত হাতে ছিল রক্তগোলাপ । . এ শহরে সিফিলিস ওড়ে, উড়তে উড়তে চলে যায় ভালমানুষদের সাজানো বেডরুমের দিকে , সেখানে অন্যরকম সঙ্গম লেখা হয় দু বগলে ডিও ছড়িয়ে। . এই দুইপ্রকার সঙ্গমের মাঝে আমি দুখানা শুকনো রুটি খুঁজে চলেছি আযৌবন । স্বাধীন ভারতবর্ষ এই হলুদ দৃশ্য দ্যাখে এবং আড়ালে হাসে । . কৈশরে বসে আঁকো প্রতিযোগিতায় নরম বিকেলের সূর্য এঁকেছিলাম । বিচারক চোখ পাকিয়ে বলেছিলেন , হতভাগা , এটা কি হয়েছে ? রুটি ? . হ্যাঁ স্যার, সদ্য স্যাঁকা রুটি------ প্রাইজ পাইনি , তবে পেট ভরেছিল , ক্ষুদার্ত বেইমান পেট । . সেই থেকে আজও এঁকে চলেছি প্রস্তরযুগের প্রাচীনতম গুহার আদিম অন্ধকার দিয়ে দেয়ালে দেয়ালে ক্ষুদার তাগিদ----আদিম শিকার । হাতের গোলাপ তো কবেই শুকিয়ে গেছে।  শুধু পড়ে আছে সেই কবেকার আ্যমোনিয়ার ঝাঁঝালো গন্ধের ভিতর দেয়ালের গায়ে একটুকরো আনাড়ি সঙ্গম এবং অন্যদিকে শুকনো গোলাপ, সঠিক কোনদিকে আমার প্রকৃত যাওয়া...... . বাস্ত...

কুমারেশ তেওয়ারী

Image
ত্রিমাত্রিক  কুমারেশ তেওয়ারী গুহাটির কাছে যাই। অন্ধকার আঁকি হাতের তালুতে। আমাকে উলম্ব দেখে বায়োপিক নিয়ে উড়ে আসে এক অন্ধ বায়স। বাতিল ঘোড়ার  কথা বলে বোঝায় কীভাবে স্তম্ভ নির্মাণের দিকে ক্রমশ এগিয়ে যায়                                                উল্লাসের হাত। স্তম্ভের ভেতরে এক দেবী, উদগত প্রাণা ছন্দের প্রবাহ নিয়ে গড়ে তোলে মাত্রিক সৌরবাগান। উঠের বিকার নিয়ে বিবিধ ঝাঁপতাল এসে ধারাভী অবগাহনে গেলে খুব উৎসুক হয়ে দৃশ্যটি অবলোকন করে কার্নিসের অনন্ত প্রদাহ—সূর্যমপশ্যা চাঁদ।

উৎস রায়চৌধুরী

Image
রেলিং পোহানো সুর উৎস রায়চৌধুরী লুজ ধমকের দরজা খুলে এসচে আর পদবী ঠেকছে না, গুলে উঠছে ধিকি চাদরের উড়ান আমি নই বাট আমি একে একে টুকরো প্রহরে কাছে আসছি যেন টপকে এসেছে সব লিরিক্যাল বারান্দায় পোষা গাছ বাদামী তুনাক আহারে খুলে পড়ছো ধুন নেই শুধু এগিয়ে আসার সুর কসমিক রেঞ্জ খুলে দাও ঝুঁকে পাহাড়ি আগুন হবে বলে আমি আর কে ধড়ক সুনামি বলব না শুধু রেলিং এর পাশে সুর---

চিরঞ্জীব হালদার

Image
চিরঞ্জীব হালদার এর কবিতা চিরঞ্জীব হালদার ক  চারুচিন্তামনি লেটার প্রেস থেকে বেরিয়ে অফবিট দিগন্তে মিলিয়ে যাচ্ছেন মস্করা। আজ একটাও মুর্ধণ্য মাত্রা ঠিকঠিক   সেন্সেক্স এর মাত্রায় সেজে ওঠেনি। তার উপর চোলাই বা কাজুফেনির প্রিমিয়াম পেগের নিম্ন চাপও জেঁকে বসেছে। শুধু কিছু ভস্ম হীন পাখি উড়ে গেছে মর্ম সীমান্তে। খ টের পাই হঠাৎ হঠাৎ ডেকে ওঠা রেডমি। ভন্ডুল সুড়সুড়ি গুলো আজ আতি মাত্রায় ক্রিয়া সচেতন। রাজুদার দোকানে মৃগি রোগীর মত প্রগৌতিগাসিক  না পরিস্কারক করা চায়না কাপ ও দেখি এসবের ভীড়ে দোয়ার্রকি দিচ্ছে। একটা হস্তিনী সুলভ  টমটমি এখানে দম নিচ্ছে। আর এক প্রস্থ ঝগড়া সেরে নেবার মহড়া শুরু হ ল বলে। গ এই নিয়ে কৃষ্ণবিড়িটা তিন তিনবার ধ্যাত্তেরিকা  অগ্নীপ্রতারক। এখন বরং স্টেটাসে লেখা যেতে  পারে রাষ্ট্র অনিয়ন্ত্রিত আলো প্রতারকের আত্মহত্যার গর্ভে নপুংসকের  বীজ বপনের মারহাব্বা কাহিনি। তিন ফর্মার বই ছাপাতে এসে বহরমপুরের মানিনকচাঁদ একটাও লেড়ে বিস্কুট রপ্ত করতে পারলো না। তাকে ভাবা গিয়েছিল আর্কিওলজি হেড ডির্পাটের  মুগ্...

আশিস চৌধুরী

Image
তর্জমা আশিস চৌধুরী আমি তর্জমা করতে পারি না বলে মূলপাঠে না গিয়েই আমাকে তর্জমা করে একেক জন একেক রকম কেউ ভাবানুবাদ,কেউ আক্ষরিক অনুবাদ এই অনুবাদ পড়েই আমাকে দেগে দেওয়া হয় রাষ্ট্রদ্রোহী বলে তর্জমায় ভুল হলে দেশদ্রোহী আর দেশপ্রেমিকের জায়গা বদল হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে।

বিভাবসু

Image
ব্রহ্মকমল  বিভাবসু  ব্রহ্মতালুতে ব্রহ্মকমল ফুটেছে  যন্ত্রণার ১০৮ উপচার  তোর কথা মনে এলে সারা শরীরে উপচে ওঠে ঘৃণা  এটা অনিরাময়যোগ্য কীসব যে হোচ্ছে আজকাল  পাপ ধীরে ধীরে ঘিরে ধোরছে অনুভবলোক  সুস্থির হোয়ে বসা যাচ্ছে না কিছুতেই শরীর অ্যাকটা ঝরনা  তাই মৃত্যু কাছে এলে খুব স্পষ্ট বোঝা যায়  কমলাসনে বসে আছেন কমলা  তাতে জীবনের দাম কমলো না বাড়লো কে জানে!

উদিত শর্মা

Image
না-কবিতা উদিত শর্মা শেষ পর্যন্ত প্রমাণিত হলো যে, আমি কবিতা লিখতেই পারিনা কেননা, আমার কলম ফুঁড়ে গাছ বা নদী উঠে আসে না। পাহাড়ের গা বেয়ে রক্ত ঝরতে ঝরতে সমতল - সেখান থেকে সমুদ্রে বয়ে যাচ্ছে অনাহার , দীর্ণতা... আমার কলম আকাশ ছুঁতে পারে না অন্ধকার খুঁড়ে যতটুকু আলোর স্বচ্ছতা পৃথিবীতে পৌঁছায় তা দিয়ে কেবল সিল্যুয়েট রচনা করে ; আমার কলম কবিতা না না-কবিতা লিখে চলে।

আলোক মণ্ডল

Image
রূপায়ন আলোক মণ্ডল সব সময় ভেবেছি  এবার কিছু একটা হবে কিছু একটা মানে ফেটে পড়বে কিংবা গড়িয়ে পড়বে অজানা খাদে তেমন কিছু হোল না আজও পুব থেকে পশ্চিমে উপর থেকে নীচে অথবা তার বিপরীত  কোন অঘটনই ঘটল না শুধু মাত্র দুরে দুরে সরে গেল ছায়া আর ভালোবাসা মুখ লুকোলো খণিজ অন্ধকারে। এখন হাত ভর্তি নখ,খনিত্র কই,ফসিল খোঁড়ার!

সুব্রত পন্ডিত

Image
রাইফেল সুব্রত পন্ডিত হরবোলা লোকটি যেদিন বিক্রি করে গেলো তার এনফিল্ড রাইফেল সেদিন থেকেই আমি উল্টে যাচ্ছি দুঃস্বপ্নের ইতিহাস... আমি স্পর্শ পাচ্ছি মঙ্গল পান্ডের ঝাঁসির বাতাস উত্তপ্ত বিদ্রোহের হলকায় রণপায়ে হেঁটে আসছে আঠারো'শ সাতান্ন রাইফেলটা হাতে পেতেই আমার সমস্ত নির্লজ্জ কাপুরুষতা             জড়িয়ে নিলো সৈনিকের পোশাক আমি এখন ক্যাডারের চোখ রাঙানিকে                                               ভয় পাই না এখন আমি একাই নিতে পারি             জালিয়ানওয়ালাবাগের প্রতিশোধ আমার হাতে রাইফেল দেখে সন্ত্রাস নতজানু হয় প্রার্থনা সংগীতে ছাপ্পা ভোটের রাজনীতি আড়াল খোঁজে রিগিংওয়ালা বারান্দা গুলো লোপাট হয়ে যায় সেই মুহুর্তে হরবোলা লোকাটি    ...

রাণা চ্যাটার্জী

Image
সংবাদ শিরোনাম রাণা চ্যাটার্জী রাতের আঁধারে নিয়ন আলোয় নিজের চাহিদা মেটানো ভালোবাসা নয় ... খুশি করতে করতে নিজেকে বিলিয়ে দেওয়া           আত্ম বলিদান নয় শোষণের নামান্তর। ক্ষয়িষ্ণু হয়েও পাছে পতিদেবের শ্লাঘায় লাগে, নিজেকে সঁপে দেওয়ায় অভ্যস্ত ভারতীয় রমণী। ভোর হয়,আলো ফোটে,আকাশবাণী সংবাদ পাঠ,        আর আমার খবর জমে শাড়ির খুঁটে গিঁট বাঁধে। 

বন্ধুসুন্দর পাল

Image
খঞ্জনি বন্ধুসুন্দর পাল বিকলাঙ্গ সঙ্গমের সম্ভ্রান্ত পালক গেঁথে গেঁথে মালা করো  শূচিবায়ু অক্ষরের যোনি ছিঁড়ে ছিঁড়ে সরীসৃপ আঁকো আলজিভে গজদাঁত আটকে গেলে খঞ্জনি বাজায় আঁতুড়ঘর কবিতা প্রসব করলে  বিষে বিষে মরন ছড়ায়  উর্বর উর্বশী , ভ্রান্ত দেওয়ালের কুঁজ ফেটে ফেটে প'ড়ে , দ্বিধা মুগ্ধতা মিশুকে মাঠ , বিশ্রামের পর একে অপরের অগ্রীম দ্বিতীয়া

এবার সাপ্তাহিক ব্ল্যাকহোল, মহিলা কবির কবিতার একসাথে চমক নিয়ে...

Image
সম্পাদকীয় অভিজিৎ দাসকর্মকার  সকলে সোজা রথ ভালো ভাবে কাটিয়েছেন।যদিও সময় টা একটু খারাপ।কারণ চারিদিকে বর্ষার আগমনী আর ভাইরাল-ফিভার এর ভাইরাস উড়ে চলেছে বাতাসে।একটু সচেতন থাকুন।জ্বর এলে ওষুধ নিন।ডাক্তারের পরামর্শ নিন।বাচ্চাদের খেয়াল রাখুন।আর অবশ্যই শোয়ার সময় মশারি ব্যবহার করুন।অগ্রিম ফিরতিরথ বা উল্টো রথের শুভেচ্ছা জানালাম।     জগন্নাথের সবচেয়ে বিখ্যাত উৎসবটি হল বাৎসরিক রথযাত্রা।  প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের ২য়া তিথিতে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। এর সাতদিন পর শুক্লপক্ষেরই দশমী তিথিতে রথের ফিরতি টান অনুষ্ঠিত হয়। একে বলা হয় উল্টোরথ। এই উৎসবের সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি মূল মন্দিরের (বড় দেউল) গর্ভগৃহ থেকে বের করে এনে কাঠের তৈরী তিনটি বিরাট রথে ( জগন্নাথের রথের নাম নন্দীঘোষ- রথে জগন্নাথের সঙ্গী হন মদনমোহন, বলভদ্রের রথের নাম তালধ্বজ- রথে বলভদ্রের সঙ্গী হন রামকৃষ্ণ, সুভদ্রার রথের নাম দর্পদলন- রথে সুভদ্রার সঙ্গী সুদর্শনা) গুণ্ডিচা মন্দিরে  নিয়ে যাওয়া হয়।     ওড়িয়া ভাষায় "জগন্নাথ" দেবের মূর্তির গড়ন অনুসারে তাঁকে "কা...

দেবযানী বসু

Image
বিবাহিত ঝুঁকি -- ২ দেবযানী বসু বাসন ঝকমকানো দোকানদারি গোয়েন্দার পছন্দের বাজনাটি একলাই বাজে নিজস্ব বিবাহ বার্ষিকীগুলো পরের হয়ে যায় আগের দিনে পাউডার ঝেড়ে ফেলা হল মরে গেছে পুতুল আচমকা অমরসঙ্গী ফুলতোলা কেকের গর্জনে বাসনের এমব্রয়ডারি বুননে সবস্থানে পম্পেই নগরীর ছাই উড়ে পড়ে নিয়ত কেককাটা ছুরি থেকে প্রেমিকার বিচ্ছেদশোক মোছা যায় না 

সোনালি বেগম

Image
টার্গেট   সোনালি  বেগম দাউ  দাউ  অগ্নিগর্ভে  বিশ্বাস অনুপস্থিত   ‘চোলি কে পিছে ক্যায়া  হ্যায়’                           নীরব সেনসরশিপ।   ডেমোক্রাটিক  লিমিট  যুক্তি-তর্ক-গল্প   ইচ্ছা-অনিচ্ছায়  নাচে  যুগ-যুগান্তর          দর্শিত সুখ তৎপর ক্যামেরা-প্রান্ত।   পাবলিক প্রাইভেট দৃশ্যান্তরে নেই কোনো                                      বাছবিচার   ইতিহাস  ভূগোল পৃষ্ঠার পর পৃষ্ঠা।   আমেরিকান নারীবাদী  ক্যারোল ভান্স---          ‘উন্মত্ত পুরুষ টার্গেট করে নগ্ন নারীশরীর।’   জটিল ভ্রমণে সমুদ্র-মাঝে একটি জাহাজ দুলছে...

সুলেখা সরকার

Image
পরবাস সুলেখা সরকার এই যে পরবাস,  মাথার ওপর চেপে আসা দুঃখবাদ কোথায় রাখি বলতো?  কপালের ভাঁজে লেখা নারী অনুবাদ,  ক্রমশ ঘন হতে হতে,  ঘনত্বে মিশে যাচ্ছে চলমান চরিত্র।  ছাদ ভেঙ্গে ফেলি।  চশমার কাচে বক উড়ে গেলে,  হাওয়ায় ওদের গন্ধ ভাসে।  এ পরবাস,  পরবাসের বুক ছুঁয়ে দেয় যে যে মৃত ও মস্তিষ্ক,  তাদের শালপাতায় কান্না বেড়ে দিতে দিতে,  কখন জানি না কেঁদে ফেলেছি খুব।  জানিস তো, পরবাসের চোখদুটো ভারি সুন্দর নাকটাও। 

রোশনি ইসলাম

Image
গদ্যময়   রোশনি  ইসলাম ম্যাপেল বৃক্ষের দেশ কানাডা  গদ্যময় সব পাহাড়ের চূড়া গভীর অরণ্য                   ঝর্না আর নদী... ঘন কুয়াশা চিরে ছুটে যাচ্ছে শুটিং স্টার  জ্বলজ্বল  আলোয়  দেখা  হল  তার  সাথে।   ছুটন্ত  ঘোড়ার  পিঠে             ক্যামেরার শট। পাইন দেবদারুর  জঙ্গলে              বাতাস  বয়ে  যায়।

রিতা মিত্র

Image
বিস্ময়গুলো যখন কুয়াশা রিতা মিত্র এক শীতের সন্ধ্যায় বিস্ময়গুলো যখন কুয়াশা হয়ে ওঠে তখন শিড়দাঁড়ার আলাদা আলাদা কেবিনে জমা হতে থাকে আলাদা আলাদা কাঁপুনি গল্প।  গোলাপি রঙের লিপস্টিক সন্ধান দেয় লুকিয়ে থাকা মাউথ- অর্গানের।  পাখিরা নিদ্রাদেবীর স্তুতি গেয়ে নীড়ের কোণে নিদ্রা যাপনে গেলে, ঠাকুমার গল্পে ভেসে ওঠে অজানা এক সামুদ্রিক জাহাজ, যার নাবিকের হাতে থাকে একটা যাদুদন্ড।  যদিও সেই সামুদ্রিক জাহাজের মাস্তুলে সব সময় সাদা পতাকাই উড়ত।

অনুরূপা পালচৌধুরী

Image
২৭/৬/২০১৯ নির্লিপ্ত সন্ধ্যাকালের দহনমুখে আমার ষাটের যুবককে লেখা আংশিক দাহ্যকালি ষাটের যুবক, অনুরূপা পালচৌধুরী চিবিয়ে চিবিয়ে অলস বাতির ফোটায় আপনি অভিযোগের চাদরে নিজেকে মুড়িয়ে ঘন চোখের অন্ধকারে অসুখ বলি দিই খরতাপের দুধপুকুরে। ধারাবাহিক গ্রন্থসুখের বৈধডালে পরাগমুখী মানসী এখন মানসজলের মন্ত্রপূত প্রেতনারী। যদি পরজন্ম মানেন তবে সে জন্মে আমিই আপনার গলিত বুকের রক্তমাংসের প্রথম নারী হবো। অমরত্বের রক্তপানে গতজন্মের  পরিশোধিত ছত্রাকঘাতী আমিই হবো আপনার খননকালের শেষ নারীবৃক্ষ। শিরা উপশিরা ধুয়ে সুপ্ততাপের ঘরবদলে রোদমজুরের নির্বিকার ছায়ায় বিশ্বাস-অবিশ্বাসের শ্বাসটানে ভালো  বাসা এখন খুঁজি না তবে ভালো থাকার বাসনামুক্ত হয়ে লোভহীন সকালের অপেক্ষায় সূর্যরত উপবাসীও হতে পারি না। পাতার পর পাতা শব্দের দুর্গন্ধ বমিতে নাড়িভুঁড়ি ছেঁড়া বর্ণবুকে এমন জায়গা কোথায় যেখানে নামহীন এক কুয়াশা গলতে গলতে দীর্ঘ নদী হয়! সে নদীর যে মৃত্যু হয় না যুবক! মৃত্যু নামক এক অজানা গন্তব্যে ফেটে যায় আমাদের পরজন্মের সলতেপাক। জড়িয়ে থাকা অভিমানের ভাগহীন বিষঘুমের জলীয় পর্দায় একটু একটু  করে জমে ওঠে...

রাখী সরদার

Image
সেই সব হরিণীরা রাখী সরদার সেই সব সোমত্ত হরিণীরা চাঁদপোড়া রাতে চূর্ণ হতে আসে জলঙ্গীর জলে ... সামান্য সে দাবী । মুঠো মুঠো ঘাস,প্রিয়ংবদ জল ও আদর শরীর। কখনো ভাবেনি তারা শ্বাপদ চোখে বসে থাকে কোন নিপুণ ঘাতক! ঝলসানো তীরে ঝুলে পড়ে জিভ,ইতঃস্তত জলে রক্তের ফুল বাতাসে রেতঃ গন্ধ  তবু মৃত সুগন্ধে দাগ রেখে যায় নিশ্চুপ হরিণীরা  রক্তস্রাবি প্রজন্মের গল্প এভাবেই চিরকাল লেখা হয় ।

সবর্না চট্টোপাধ্যায়

Image
প্রিয় পাঠিকা সবর্না চট্টোপাধ্যায় মৃত্যুর একমাস আগে চিঠি দিয়েছিল কালো গাউনে দাঁড়িয়ে থাকতে চায় হলোং এর মায়াবী বারান্দায়… চাঁদ তার রেলিয়ের ধারে চুম্বনে মাতে বাঘ ও বাঘিনী। শক্ত শিরদাঁড়ায় বাইশ হাজার কালসিটে জমাট রক্তের ওপর ঝলসানো শিকের দাগ সমস্ত যন্ত্রণা দিয়ে সে সাজিয়ে তুলবে বলেছিল আমার কবিতাদের। শেষবার লিখেছিল সে, তিস্তাকে ছাড়ার আগে যেন সমস্ত জল তার গর্ভাধীন হয়। খরস্রোতে বয়ে তার একমাথা চুল… যতবার তার পরাধীন সময়, চোখে আঙুল ঢুকিয়েছে অধিকারের দাবিতে, ততবার কোন প্রশ্ন ছাড়াই খুলে রেখেছে চাঁদের নোলক। যদি একবার সে নগ্ন হতে চায়, স্বেচ্চায় আমি কি তাকে কঙ্কাবতী বলি? নাকি এক নদী সাগরে মুক্তি দাবি করে?