আফজল আলি
মাতাল তো এক মান্যবর প্রেম
আফজল আলি
আমার রাত্রিগুলো ছোট হয়ে আসছে
আমি কামরাঙা ফলের কথা ভাবছিলাম
বিবেক প্রশ্নে নিরুত্তর ছিল আবেগ
সম্পূর্ণ দক্ষতার বাইরে নজর ছিল দেখার মতো
আঙুলের বিরোধিতা করে আমরা সরে এসেছি
মাতাল তো এক মান্যবর প্রেম
আমি কীভাবে চলে যাব তার দক্ষিণে
পথের শেষে ঝিঁঝিঁপোকা ডাকে
ঠিক এইভাবে যদি সামগ্রিক বিষয়কে গুলিয়ে দেওয়া যায়
চাঁদের আয়নার কথা আমি লিখব না
কিন্তু প্রচন্ড শীতে কাঁপতে থাকা ভবঘুরের কথা বলব
অবশিষ্ট দাগ পতন ডেকে আনে
এখন আপনি বসে বসে ভাবতে পারেন
মানুষের দুঃখগুলো কেন নির্গত হচ্ছে একটা গর্ত থেকে
আর অপছন্দের জিনিসগুলো সরিয়ে রাখুন
ভাষা স্বচ্ছ হয়ে গেলে থিতিয়ে যাবে খেলা
কিন্তু রসুনের গুণাগুণ তখনও থাকবে উত্তম

Comments
Post a Comment
Thank u..Valo thakun...