উদিত শর্মা













না-কবিতা

উদিত শর্মা 

শেষ পর্যন্ত প্রমাণিত হলো যে, 
আমি কবিতা লিখতেই পারিনা 
কেননা, আমার কলম ফুঁড়ে 
গাছ বা নদী উঠে আসে না। 
পাহাড়ের গা বেয়ে রক্ত ঝরতে ঝরতে
সমতল - সেখান থেকে সমুদ্রে 
বয়ে যাচ্ছে অনাহার , দীর্ণতা... 
আমার কলম আকাশ ছুঁতে পারে না
অন্ধকার খুঁড়ে যতটুকু আলোর স্বচ্ছতা 
পৃথিবীতে পৌঁছায় তা দিয়ে কেবল 
সিল্যুয়েট রচনা করে ;
আমার কলম কবিতা না
না-কবিতা লিখে চলে। 

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক