সম্পাদকীয়
সম্পাদকীয় অভিজিৎ দাসকর্মকার আমরা এই তরুন প্রজন্ম নিজেদের কোন দশকের আওতায় ফেলছি না ।এই সময় কবিতা লিখতে এসে যা দেখি তাতে কবিতার অনেক উন্নতি হচ্ছে। কবিতার এই বিবর্তন বাংলা সাহিত্যেকে এক নতুন ধরনের বিশেষ জায়গায় পৌঁছে যাওয়ার পথকে আরও সুদৃঢ় করছে।এতে আমরা নিজেদের যে শুধু বাঙালি বলে গর্ব বোধই করি তাই নয় তার সাথে আমাদের পরিচিতির জায়গাটাকে আরও ব্যাপ্ত করছি নিজেরাই। যেকোন দৃশ্যকে যুক্তিপূর্ণ, কাব্যিক এবং আলাদা চিন্তা ধারার মাধ্যমে নিজেদের পরিসরকে আরও দৃঢ় ভাবে প্রসারিত করছি। শ্রীকৃষ্ণকীর্তন,চর্যাপদ, পদাবলী বা আরও পরে আবহমান, আধুনিক বা তারও পরে POST MODERNISM, এর মাঝে হাংরি বা শ্রুতি, এখন আফজল আলির জিরো বাউন্ডারি কনসেপ্ট। এই কনসেপ্টে উনি কবিতার নতুন দিগন্তের সন্ধানের দিকে,কবিতার মধ্যে জাড্য বা জড়তাকে ভেঙে নতুন চিন্তনের কথা বলেছেন।এমন কিন্তু না যে এই দর্শন অন্য দর্শনকে তুচ্ছ করেছে।কিন্তু অন্য দর্শনের যে mode of staticness তাকে নতুন ভাবে ভাঙার কথাই বলেছেন।শুধু কবিতার জন্য, কবিতাকে ভালবাসার জায়গা থেকে হয়তোবা স...