অভিজিৎ দাসকর্মকার
সম্পাদকীয় অভিজিৎ দাসকর্মকার প্রচন্ড দাবদাহ।দক্ষিণ বঙ্গ ঘামছে... মানুষ শুধু না...পশু পাখি সবাই ভুগছে।তবে আমাদেরই এগিয়ে এসে এদের জন্য জল খাবার রাখতেই হবে। যেমন মানুষদের জন্য আমরা মোড়ে মোড়ে জল ছোলা গুড় বা আম পোড়া সরবৎ দিয়ে তাদের সানস্ট্রোক থেকে মুক্ত রাখার চেষ্টা করছি তেমনই পশু পাখিদের কথাও ভাবতেই হবে... আর একটা বিষয়। সামনে ভোট পরব চলছে আবার কোন কোন জায়গায় আসছে।আমরা একজন সচেতন মানুষ হিসাবে সুস্থ পরিবেশের দাবী রাখি এবং নিজেদেরও সচেতন ভাবে রেখে সুষ্ঠু ভাবে নির্বাচনের কাজে সাহায্য করি... কোন রাজনৈতিক বিজ্ঞাপন নয় কোন জ্ঞান নয়।শুধু আরও একটু সচেতন হতে চাইলাম মাত্র। ভালো থাকুন কবিতায় থাকুন...