আশিস চৌধুরী














গোলোকধাঁধা

আশিস চৌধুরী

আমরা কেউই ঠিক আমাদের ঘরে থাকি না
শুধু বাইরে বাইরে ঘুরে বেড়াই
তরবারিও খাপে থাকে না
জোছনা থাকে না জোছনার ঘরে
কোথাও কি উঁকি দেয় সে?

পথ পাল্টালে মত পালটায় 
না মত পাল্টালে পথ
এই ভাবনায় গোলোকধঁধায় ঢুকে পড়ি
ঘূর্ণায়মান পৃথিবীতে সবই ঘুরছে
শুধু সূর্যকে জানার ইচ্ছে নেই
শুধু রঙ বদলায় না ঢঙও
দেখতে হবে ঢঙ যেন ঢপ না হয়ে যায়।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক