পার্বতী রায়














মাটির গন্ধ

পার্বতী রায়

কমলালেবুর খোসার মতো ছাড়াচ্ছি নিজেকে
প্রতিটি কোয়ায় সূক্ষ্মতর ঘ্রাণ


এভাবে চাঁদ দেখা যায় না খোসার ভেতরে!
পরিতৃপ্তির স্বাদ আসে না
দুপায়ে মাড়িয়ে যাই অসুখ 


পুরানো  গান
পুরানো  সুর 

 ভাবছো ভুলে গেছি !

ডানায় মাটির গন্ধ লেগে আছে এখনও...

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক