অর্ণব মণ্ডল














কবিদোষ

অর্ণব মণ্ডল

অস্তিত্ব রক্ষার পঙক্তিগুলো
হাফ বয়েল্ড সোহাগের মতো ছিল

তাই ইকো ট্যুরিজম পার্কের কোনে
নিষিদ্ধ বিভাজিকা দেখে
বন্ধু পিরিতি অনেকটাই আনকোট করে দিলাম।

কার কীভাবে মন মানছে
কার কীভাবে বুক ফাঁটছে
সেইসব ভিসিবিলিটি দ্বিধাগ্রস্থ থাক

আধিপত্য বিস্তারের শুকনো শিরায় কেবল আমি
আর নির্বাক শিল্পের পরকীয়া সম্বলিত চিন্তা

জানি, বঙ্গ নারীর মুখ অতোটাও অস্ফুট নয়
জীবন আর দর্শন সত্যি কখনো আলোরঙের বিকেল হতে পারে না

বহুদিন ধরে আমার যাপন প্রক্রিয়া কিছুটা অঘোরে ছিল
বিভাবরীদের নিয়ে এখন আমি কোনো শান্তিলাপও রাখি না

যেমন ধরুন মেমরিজ ইন মার্চ,
মেঘের সাথে লুকোচুরি 

কবিতা যাই হোক শুধুমাত্র অসুখের জন্য 
                   কাকে ছুঁই আর কিবা করি...

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক