অর্ণব মণ্ডল













মামনি ও ম্যাজিক্যাল পোয়েম


অর্ণব মণ্ডল


দিনলিপি ভেঙে লেখা কবিতাগুলো সেন্টু মার্কা মামনির মতো হয়। এদের কোনো নেভি ব্লু থাকে না,কোনো পাশবিক হাহাকার থাকে না, বিকালের ফিনফিনে সিন্থেটিক বসন্ত এদের কোনো আলজিভ নয়, যে সুড়ুৎ করে বলে দেবে-- বুড়ির দোকানের লেফট্ সাইডে এসো,গত রাতে যেভাবে নিতম্ব ঘেঁষে পালিয়েছিলে তাতে করে প্রেমঘটিত পঙক্তিমালার শুরুতে মা মাসির একশো চুয়াল্লিশ ধারা রিমাইন্ডারও চুপসে গেছে।
ভয় নেই, মামনিরাই সব, মামনিরাই নাটের গুরু।
এখন কেবল হরদম হরদম ক্যায়সে কাটেগা চলছে। টানটান তিনপ্রহর। 'সি' মেজর রিদিম। মিউ মিউ কোলাজ আর আই.পি.এল জোড়া ড্রিম ইলেভেন,আমাদের হাজার হাজার বৃন্দাবনো বিলাসিনি লাইক তোমার রিপু ফাটানো গর্ভশাপ দুইই।

কবি স্যার,কবি স্যার, স্যাটেলাইটের কম্পোজিশন থেকে অশ্রুমাটি দূরে এবার অন্তত আমাকে দূষণমুক্ত উত্তরণ শেখান।একঘর বলে বলে ক্লান্ত সুকমারী আদতের আড়ালে দীর্ঘ ও ঋজুদেহী- আবুলাস, মেহগেনী,ব্রেজিলনাট উদ্ভিদের মতো অনন্য বিন্যাস আর নির্ভরশীলতাই আমার একান্ত কাম্য। রিসাইকেল বিন শূন্যতা, কচি পাতার ওম নেবো বলে আজও এই কর্ড লাইনে আছি।আমি কোনোদিন শ্রেণীকক্ষ দেখিনি, ক্লাসরুম মনে বুঝি বব মার্লের জয়েন্ট,ওয়াড়া সেই ধূমকি। তাই এসব নাতিশীতোষ্ণ আর ক্রান্তীয় বৃষ্টিকে দুয়ে দুয়ে চার করে কী হবে।
অতো শত ভাগ বাটোয়ারা বুঝিনা। বোটানিক্যাল গার্ডেনের সংঘাত তত্ত্ব মানে একটু আদ্য বুঝি, সোজা সাপ্টা হিসাব ঘাপা ঘাপ, পঞ্চুর বাপ।(খাটে খাটুক নাহলে ড্যাস তো ফাটুক)|তবে সবুজ বুঝি, ভালোবাসা বুঝি যেমন সবুজ নেশা,ফ্যাকাসে তামাক, রক্তচক্ষু শৃঙ্খলা(এখানে মায়ের কথা ও মুখ ঝামটা দুটোই অবশ্যি বাদ থাকবে)|

মাইকের বারবার ঘোষণা--
ভোট দাও, তাহলে ভাতার দেবো, আর ভাইপোদের মামনি
বাকী রইলো কবিকুল,ওদেরও দেবো
দস্তুর নন ভেজ, সেনসেক্স হালকা করে আড়াই পেঁচ।

যা যা সুখে দুঃখে ক্লিনশেভ,,, শান্তিতে যাদের যেভাবে মহাদেব।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক