সুশীল হাটুই














বি.পি.এল.-এর সূচক

সুশীল হাটুই 

টেডিবিয়ারের গা থেকে বোরোলিনের
গন্ধ বেরিয়ে আসছে, অথচ দ্যাখো একটা
সাদা অ্যাপ্রন কত সহজেই কাকের ডানা হয়ে
গেল, আমি বলছি না শিমুলতুলোর সঙ্গে
বাতাসের কথাকাটাকাটি ইরেজার দিয়ে মোছা
যাবে না, চৈত্র সেল চৈত্র সেল বলে 
চারদিকে চিৎকার উঠছে, এই চিৎকার কি
ফ্রিজের কমলালেবুর ঘুম ভাঙাতে পারবে?
না-হয় মেনেই নিলাম 'সেকুউলার' নামে যে
শব্দটি বাতাসে ডিগবাজি খাচ্ছে তার 
বাস্তবতা অলীক, তবু দ্যাখো ছেঁড়া গেঞ্জিকে 
বি.পি.এল.-এর সূচক ধরে নিলে, করলাগাছ
কতটা অভিমানী হয়, ব্যাঙের মাউথঅর্গান
শুনে যে সব বর্ষা বিরহ জাগাতে আসে, তুমি
না-জানলেও ভাঙা আয়নাটি জানে, দাগি 
আসামি হিসেবে ওদের পুলিশের খাতায়
নাম আছে,

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক