সোমিনা ইয়াসমিন














প্রণয় - প্রতিদ্বন্দ্বী

সোমিনা ইয়াসমিন


অবিশ্বাসী যন্ত্রণায় ধূম্রকুঞ্জের বলয়ে ভালোবাসা ঝাপটায় ডানা। তবুও হৃদপিন্ড তোলে শব্দ,  
জানান দেয় তার অস্তিত্ব।
প্রণয় ছিলো, একজোড়া হৃদয়ের নিঃশব্দ কথোপকথন ছিলো--
তারপর একদিন প্রণয় হয়ে উঠলো প্রতিদ্বন্দ্বী,
বিরহী সাইরেনের সঙ্গে পা মিলিয়ে ঢুকে গেলো প্রতিশোধী সন্দেহ।
সময়ের তীরে-----
অমরত্বের দাবিদার সুরক্ষিত প্রণয়ী প্রাণভ্রমরা উঠে এলো সমুদ্র মন্থনে।
মধ্যরাতে আজও শুনি আর্তনাদের অনুরণন।
বিষাক্ত শব্দশরে ক্রমশ আহত হতে হতে নিহত হয়েছিল।
সমুদ্র তাদের সমাধি দিয়েছে এই পাথুরে বেলাভূমির বুকেই।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক