বন্ধুসুন্দর পাল
গাঁটছড়া
বন্ধুসুন্দর পাল
বাচাল বৈধতা চুপ , দেমাগ সারাচ্ছে শুদ্ধ ছিদ্র
অধঃপতনে ঘাটতি , আরো নীচু হও সংশোধন
তৃপ্তির ঢেঁকুর উঠলে উঠতি বালকের মতো তীব্র
পূর্ণচ্ছেদ একা গাঢ় হবে । গাঁটছড়া বাঁধবে মন ।
লিখিত বয়ান মেনে অকেজো আঘাত শোধ তোলে
আহ্লাদে হাঁপানি বাজে ,সানাইয়ের শেষ সম্প্রদান
উজবুক সংযোগে শৌর্য দিলে পরিত্রাণ পিছু হটে
আলো দেখে গুমরে মরে আতসবাজির আত্মসম্মান ।
সঞ্চয় বেনামী দায় , খরচের ভার শরীর ক্ষরণ
তোমাকে দখল করতে চিঠি দেয় আয়কর ভবন ।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...