স্বপন বন্দ্যোপাধ্যায়














পিছুটান

স্বপন বন্দ্যোপাধ্যায়

এখানেও কোলাহল, চিত্রকল্পে     
     রাঙানো ভুবন, ভালবাসা
উদ্দাম প্রবাহ আছে ঢের
তবু ফের কেন ডাকো
স্মৃতির চাতালে, অবেলায়
                       অরণ্যচারিণী...
পুনর্বার হিমস্রোতে
         ফেরার আগ্রহ নেই
অন্যতর মাধ্যম
আমি খুঁজিনি কিছুই
এই বেশ জীবনের গান...
পদচ্ছাপ,  অপার্থিব  উড়ে চলা
                        নন্দনের পথ...
তবু ফের কেন ডাকো
স্মৃতির চাতালে, অবেলায়
                      অরণ্যচারিণী।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক