অনুরূপা পালচৌধুরী
উন্মাদ দ্রাঘিমার দুপুরে
অনুরূপা পালচৌধুরী
চূড়ান্ত বৃষ্টির সময়ানুবর্তীতায় লুকিয়ে ফেলি
আরো ১বার নি হ ত সূর্যের লাল জরায়ুচ্ছেদ
চেকমেট____চেকমেট_____চেকমেট
দ্বিপদ চিহ্নের সামরিক ঘাসপালক
আদপে মুদ্রিত পোষা আবেগের লাশবন্দর
কিছু শ্বাপদ স্বাদের জমায়েত হুইসেল____
থেকে যবতীয় কোলাহলের সন্ধিমাটি
মাখছি : হা মুখ। শিকারিপাখির ভগ্নাংশ
ক্ষত মুখের ডাকটিকিটে উচ্ছিষ্ট রাতরতি

Comments
Post a Comment
Thank u..Valo thakun...