অনুরূপা পালচৌধুরী
বাসী শিমুলের অন্তর্ঘাত
অনুরূপা পালচৌধুরী
ভালোবাসতে বাসতে পেরোচ্ছি গোটা শহরের কোলাহলচূর্ণ
অস্থিভঙ্গ রজঃমেঘ : নকআউট নাইন্টি এগেইন নাইন্টি
অ্যাবডমেন কার্ভ
খুলে রাখা যানজটের ধোঁয়াটে চশমার খুলিতে
যে আধখোলা ঊরুনৌকা ১বার পোড়ে সে বিনিময়ের ভোর জানে না
মধ্যবিত্ত লাশের গভীর ঘুমে যে ঈশ্বর শুধু যোনিপথের খুবলানো মাংসের অপেক্ষায় জন্ম দেয় উন্মুখ গুপ্তশরীর____
আমি তাকে বলি উন্মাদ ভালোবাসা

Comments
Post a Comment
Thank u..Valo thakun...