অভিজিৎ দাসকর্মকার
অভিজিৎ দাসকর্মকার সময় আর জায়গার ব্যবচ্ছেদে কবিতা বিষ্ণুপুরের বাড়ি রাত ১০ : ১২ ওগো শুনছো ... আর বাংলা সিরিয়ালে ১টি দাদের মলমের বিজ্ঞাপন , সাউন্ডও ডেসিবেল ছাড়িয়ে রাত ১০ : ২ ৭ জলটাও ঠিকঠাক স্থির।আমি উষ্ণতামাপক থেকে নিচে , আরও নিচে নামছি। অ্যামোনিয়ার গন্ধ ... নেমে আসছে শরীরের নগ্নতা আর জল , আমি তখনও দেখি জলটি ঠিক সেলফি। আস্তে আস্তে খালি কলেবরের উপরে - উত্তরে মার্জিন টানছি , ১টি জাপানি সুন্দরিকে ব্লু - ফিল্মের নায়িকার দাবি করছি। বাড়ছে ১৩০ / ৯০। আর --- বাড়ির বিছানায় টানটান স্নায়বিকতা , রাত ১১ : ৫১ তর্জনীটিও ব্যস্ত। হ্যাঁ খুব খুব জেদ। শব্দ , অক্ষর নন্দীগ্রাম এবং বৃষ্টিতে জড়িয়ে পড়া পাতা ... পাতার পর পাতা সকলকে আগাম দুঃখপ্রকাশ এবং বিবর্তন জানিয়ে যায়। ৫টাকা দামি সিগারেটের তাপমোচন। হঠাৎই --- বাড়ছে ১০০ . ৯ °F । প্যারাসিটামল।...