Posts

Showing posts from June, 2019

আফজল আলি

Image
আত্মপক্ষ সমর্থন নিয়ে         আফজল আলি আমাকে ত্যাগ করা হচ্ছিল  আমি ঘাড় ঘুরিয়ে  দেখলাম বাস্তব সম্পর্কে যন্ত্রণাগুলো অগত্যা কী কী হতে পারে  কবিতা লিখে বা  না  লিখে যখন একই কথা বারবার বলা হচ্ছে এ বিষয়ে পরিকল্পনা নতুন-ই বা কী  ওই দ্যাখো পাখিগুলো কীরকম উড়ছে সন্দেহমূলক প্রবণতা তাদের আছে  যারা শুধুই  মুখোশ পরাতে চাইতো তারচেয়ে এসো  এখানে একটু বসি কালো রঙের বিষয়বস্তু নিয়ে আলোচনা হতে পারে অথবা  আত্মপক্ষ সমর্থন নিয়েও ঠিক কী কারণে আত্মহত্যা করতে ইচ্ছা হয় জানা নেই আসলে চোখদুটে ঘুরছিল অঙ্কের ক্লাসটাও মিস করলাম তোমাদের জন্য সবকিছু  পজিটিভ রেখে হালহকিকত দিচ্ছি বেশিরভাগ  মানুষ-ই এখন খুব ব্যস্ত অহংকারীও বটে 

মুহম্মদ মতিউল্লাহ্

Image
প্লাবণ মুহম্মদ  মতিউল্লাহ্ অর্জুন গাছের ছায়ায় তোমার শরীর ছেয়ে গেল আর, তুমি থেকে গেলে দূর বালিয়াড়ি জুড়ে তুমুল হাওয়ার ভেতর অনিমেষ উড়ে যাচ্ছিল তোমার জাফরান উথলে ওঠা রুমাল অর্জুন গাছের ছায়া তোমাকে অধিক শ্যামল                                                        বলছে তুমি উড়ন্ত ডিঙির গায়ে এই মাত্র পরিয়ে দিলে জলের সিফন অবাধ দেবদারু বনে হারিয়ে যাচ্ছে দুপুরের জ্বলে ওঠা আমি তোমার প্লাবিত রুমাল থুয়ে দিয়েছি গোপন নিভৃতে...

মোস্তফা মঈন

Image
এক অঞ্জলি কবিতা মোস্তফা মঈন গত দশ বছরে আমাদের কাছে ঈদের মাহাত্ম্য ছিলো: পেট ভরে পৃথিবীর হাসি পান করা গাছেদের সাথে জীবন বিনিময় করা সবুজে সবুজে শ্বাস নিয়ে আবার বেঁচে ওঠা কবিতায় কবিতায় অঞ্জলি ভরা প্রেম প্রার্থনা করা। আজও তৃপ্তি সহকারে হাসি পান করলাম। গাছেদের সাথে জীবন বদল করে আবারো নিঃশ্বাস নিয়ে বেঁচে ওঠলাম। প্রিয় গাছভাই, আমি ঘুমিয়ে গেলে আমার শরীরে এক অঞ্জলি কবিতা ছিটিয়ে দিও।

দেবযানী বসু

Image
বিবাহিত ঝুঁকি -- ১ দেবযানী বসু পিছনে ঝুঁকে পড়া মেয়ে আর ছেলে বেলার মেরুছায়া পুতুলের ব্যায়াম করা শরীর লরিট্রাকের খাঁজেখাঁজে সেই প্রতিদ্বন্দ্বিনী সামনে ফেলেছে কারুছায়া এই ফেসবুকদল মায়াপুস্তক পুতুলের পরিচালনায় একদা পুতুলের হাত হাতছানি হয়ে ওঠার পর পুতলাই অপরাধ ও শাস্তি  পেতে পেতে জনপ্রিয়তা গলায় ঢালি মেজাজী ডানা ক্রোধে ওড়ে ফড়র ফড়র

গোলাম রসুল

Image
নিদারুণ ছায়া গোলাম রসুল  সন্ধ্যা নামছে  আমি চেয়ে রয়েছি আকাশ যেখানে লোহার শিকল ছিঁড়ে পালিয়ে যাচ্ছে একা আজ মরণের উষ্ণতায় গরম হয়ে দাঁড়িয়ে রয়েছে পর্বতমালা  সোনার বালতি থেকে মেঘ ঢেলে দিচ্ছে নিষ্পলক বৃষ্টি আমাদের সেই চেয়ে থাকায় বৃষ্টি পড়ছে খুব আস্তে আস্তে মানুষের পরাজিত হওয়ার মতো সূর্য উঠে বার বার ডুবে যাচ্ছে সেই বৃষ্টি ফোঁটার মধ্যে আমাদের অনুমান যে শূন্য তাও যে নির্ণয় করছে ভুল চাঁদ আর বাঁশগাছ উঠোনে কোরিয়োগ্রাফি বালির ওপর দিয়ে ভেসে চলেছে পথিক ভরা সন্ধ্যায় রোজ এখনই নিদারুণ হয়ে উঠে ছায়া আমি জানিনা সে রাত্রিতে তারারা জেগে ছিলো কিনা সারা আকাশে এত কাটা ছেঁড়া দাগ আমি সহ্য করতে পারছিলাম না এখনও শূন্য পুড়ছে মৃত পশুর মতো শহরের রান্নাঘরের ধোঁয়া জড়িয়ে রয়েছে দূরবর্তী পাখিদের সংলাপ গণিকারা পুনরায় সংস্করণ করছে তাদের চতুর্দশ পদাবলীর বই  আমরা বার বার মৃত্যুর উদাহরণ তুলে ধরছি গাছের বাড়ে নিশ্চুপ মালগাড়ি  এবার দু'টি গোটানো ভাঁজ করা অন্ধকার খুলে ধরবে আমার ভেতরের কেউ একা  Reply Forward

তৈমুর খান

Image
কবিতা সম্পর্কে সামান্য কয়েকটি কথা  তৈমুর খান    প্রতিটি কবিতাই আমার কাছে আত্মজীবনের দহনের ভাষা হয়ে যায়। নিজস্ব অনুভূতি  প্রকাশের মাধ্যম হয়ে যায়। প্রকৃতির উপমাগুলিও এই দহন জাত প্রক্রিয়া থেকেই উঠে আসে। কিন্তু শেষ পর্যন্ত একান্ত ব্যক্তিগত ব্যাপারগুলিই সার্বিক শাশ্বতের কাছে মুক্তি পায়। যা ছিল নিজের তা তখন অন্যের অনন্তের হয়ে ওঠে। জীবনকে যেমন অস্বীকার করতে পারি না, তেমনি নিজের বাইরে বেরিয়ে প্রকৃতি ইঁট কাঠ পাথর স্টেশন কাগজ কুড়ানি মেয়ে মজুর খাটা ছেলে ভিখিরি দেখেও কবিতা লিখতে পারি না। বস্তুতান্ত্রিক বিবৃতি বর্ণনার মধ্যে কবিতাকে খুঁজে পাই না। তবে যখন রক্তপাত মৃত্যু দেখে, ধর্ষণ বলাৎকার দেখে, শোষণ পীড়ন দেখে বাড়ি ফিরি, তখন এক ধরনের মানসিক ক্লেশ আমার অন্তরকে ক্ষতবিক্ষত করে। বিক্রিয়া হয় লেখার মধ্যেও। লিও নার্দ কোহেন এই কারণেই হয়তো বলেছিলেন "poetry is just the evidence of life.If your life is burning well, poetry is just the ash." সুতরাং কবিতায় কখনও মিথ্যে কথা লেখা যায় না। কবিতা চর্চা শৌখিন মজদুরি হতে পারে না।            ...

সোনালি বেগম

Image
যুগলবন্দি  সোনালি  বেগম শ্রাবণদিনে  মনে  পড়ছে  সেই  মেঘলা  আকাশ  ভয়  সে  তো  কাল্পনিক নিরাধার  শংকা  যোগ-যোগী-যোগিনী  কলঙ্কিত চাঁদ শান-শ্রেয়া-র  যুগলবন্দি কখনও রশিদ খান   জোর বাতাস-ঝাপটা সন্ধের  অপেক্ষায়। ঝরা পালক  পাখির  ওড়াউড়ি  তোমার ছায়ায় আমাদের গোপন কথামালা-রিংটোন  ডায়েরির  পাতায়  বিচ্ছুরিত আবেশে  নদীর বুকজলে দাঁড়িয়ে হাতে হাত রেখে  রক্তক্ষরণ  জ্যোৎস্নাস্নাত  চাপা  দীর্ঘশ্বাস। তীব্র প্রবাহে অবাক বিস্ময়  ছুটছে ঘোড়া উন্মুখ  অজানা  সংবাদ

রোশনি ইসলাম

Image
সময়  রোশনি  ইসলাম দিন  থেকে  রাত  হচ্ছে  সারাদিন  টুকরো  টুকরো   সময়ে অনেক ঘটনা ঘটে যাচ্ছে                  চারদিকে।  কোনো কোনো ঘটনা মাইলস্টোন হয়ে যায়  পিছনে থাকা সময়                 ফিরে আসে না                 আর কোনো  দিন-ও

শ্রীকণ্ঠ

Image
পূর্ণচ্ছেদ          শ্রীকণ্ঠ অনেক দিন আগেই আমি হারিয়েগেছি পৃথিবীটা ক্রমশ আমার কাছে পূর্ণচ্ছেদ হয়ে যাচ্ছে বাক্যের সমাপ্তি টানবো না ভেবে সাদা পাতায় বসিয়ে নিচ্ছি তালি দেওয়া বিস্ময়চিহ্ন সর্পিল ইচ্ছেরা জিজ্ঞাসাচিহ্ন হয়ে পথ আটকে ধরলেও শামুকের দীর্ঘশ্বাস মুছে আমি আরেক কদম এগিয়ে যাচ্ছি সোনাঝুরি মনে শ্বাসমূল ঠেসে গ্রিল লাগানো শরীরটাকে সটান লম্বা করে নিচ্ছি সানশেড পর্যন্ত কখনো বা চৌকো সভ্যতার নর্দমায় জন্মানো ফানুসপেট শব্দ কলমের ডগায় তুলে নিয়ে ছুঁড়ে দিচ্ছি সংকীর্ণ গলিপথে যার প্রত্যেক বাঁকে বেড়ে ওঠা পেঁচার দৃষ্টি মাখানো অন্ধকার সুনামির ঢেউ তুলে আছড়ে পড়ছে বোবা বিবেকের দরজায় এভাবে শয়তান কোনোদিন বন্দর হয় জাহাজ আসে নিজের সব দিয়ে গর্ভবতী হয়ে ফিরে যায় শিকল বাঁধা পায়ে রাত নামে দূরের চিলে কোঠায় বকের ডানায় দিন উড়ে যাওয়ার পর আমি নদীর সাথে কথা বলি জানতে পারি মানুষ নিজেকে ভালোবাসে বলেই আমার শব্দটায় যত হিংস্র জঙ্গিপনার রক্ত লেগে থাকে.....

রুমা ঢ্যাং অধিকারী

Image
দোচালা গ্যারেজের প্রতিবাদে রুমা ঢ্যাং অধিকারী গাছ বিষয়ে মোটরকর্মীটির কোনো ধান্ধা নেই অথচ চাদোকানি গসিপ পেতে বসেছেন এক আঁজলাসুখের তদারকি করতে আপনিও এলেন দ্রবীভূত হলো মাছের সংসার। কৃষ্ণচূড়ার পিঠে পয়মন্ত রোদ তবু মবিল গড়িয়ে নিয়ে গেছে শুকনোপাতার অঙ্কদেশ জুনের সন্তাপ প্রবলভাবে মনে করায় মরুঝড় আপনি তখন হয়তো মাটি খুঁড়ছেন মাঠেঘাটে আর আপনাদের আলিঙ্গনে দেখে নিলাম ডানাভাঙা ঈশ্বর। খাদমিশ্রিত ছায়ার মেঘলা দিনে অ্যাভিনিউয়ের ধুলো নিয়ে একটি শহরও থেমে নেই। দোচালা গ্যারেজের প্রতিবাদে

বিভাবসু

Image
শিকে বিভাবসু  ঘোর কেটে যাচ্ছে। বেঘোরও কেটে যাচ্ছে। ঘনঘটাও শেষ। শুধু আমার মাথার উপরে আমি উঠে পোড়ছি  তার উপরও আমি  সবার উপরে আমার ছায়া  শূন্যে ডিগবাজী খাচ্ছে আর আমায় কাতুকুতু দিচ্ছে কেউ দেখি  নিচে বড্ড হুলুস্থুল  হুলো আর নুলো বিড়ালেরা শিকেয় উঠে ছেঁড়ার চেষ্ট কোরছে কপাল  আমরা যারা কপালপোড়ো  তারা  প্রেমিকার মহৎ স্পর্শ ছাড়াও  পৌঁছুতে চাইছি স্বর্গে  

সুতনু হালদার

Image
ক্ষয়ে যাওয়া দুপুরের গন্ধ সুতনু হালদার নিজস্ব দুপুরগুলো বয়সের সাথে সাথে আস্তে আস্তে ক্ষয়ে যায়, যে নদী একান্তে মেঘের সাথে মিশে থাকত, সেই নদীই যেন মোহনায় অচেনা! স্রোতের বদল হয়। অচেনা অক্ষর মক্ষীরানি হয়ে গুঞ্জন তোলে, রঙের ঘোর বর্ণালীকে পরিচিতি দিলেও গোপন অভিসারের কথা চেপে রাখে অভিসারের প্রাগৈতিহাসিক গন্ধ আজও যথারীতি যুবতী হয়েই জ্যোৎস্নার আলোতে মমত্ব মিশিয়ে দুধ আর জলকে আলাদা করতে ক্রমান্বয়ে ব্যর্থ! এরপরই চারকোল, ভুষাকালি-অঙ্গারের ছোঁয়াচে প্রতিবিম্ব ঘিরে থেকে যাওয়া বৈষয়িক হীরের  স্বপ্নদোষের আস্ফালন... শক্তির মহোৎসাহ ঢেকে যায় মুখোশের বাহুবলে- জ্যামিতিক বিচূর্ণিত রাশি, শব্দ, জঙ্ঘার বিমূর্ত অনুভূতি, নাক্ষত্রিক যৌনরস মিশে যায় প্রেমের প্রমার অমর্ত্যে তবুও মনের কার্নিশে লেগে থাকা জারজ প্রেমের বীমাগুলো প্রতি রবিবারে প্রিমিয়াম নিতে আসে, একা... কোথাও যেন নিজস্ব নিঃস্বতাগুলো  রেখে গ্যাছে হস্তিনীর মতো আঁশটে যৌনগন্ধ

উজান উপাধ্যায়

Image
ফাঁদ  উজান উপাধ্যায় বেটা বেটির জন্ম দিতেই একটা ছুরিকাটা দাগ এবং সেলাই এর ফুটোগুলো মা কে চিনিয়ে দেয়। গাছের ভিতরে এভাবে সিজর চলে কিনা, ফুলের গর্ভাশয়ে এমন সেলাইদাগ- জন্মের প্রকাশিত রূপ স্বভাবতঃ  যেভাবে হুমড়ি খেয়ে নিরিবিলি কাচঘর, জীবাণুর দাঁত নখ ষড়যন্ত্রী ছক ঠেলে কুচিকুচি ফালিফালি করে ফেলে জীবাশ্মের অন্ধকার ঠোঁট- মৃত্যু তো আমাকে যুক্তিহীন পিতৃপরিচয়ের ইশারা ইঙ্গিত আর হম্বিতম্বি ভেঙে দিতে বলেছে একটানা কয়েক পর্বেই- আমি এই বর্ণমালা লয়ে নিষিক্ত প্রশ্রয়ের যুথবদ্ধ শীতল প্রণালী বিন্যাসকে তর্জনী দেখিয়ে ফেলি। শূন্যে কুড়িয়ে পাওয়া দোয়াতের জিভে অনিঃসীম যে পলিমাটি তছনছ করেছে আগুন, ছিন্নভিন্ন পোশাকি নৈঃশব্দ্যের ছয় রাগ ছত্রিশ রাগিণীর নিহত তান্ডব। মহাভারতের মাঠে আসলে যে অতলস্পর্শি ভ্রমণ উদ্যোগ- মৃত্যুর দাগ কাটে কৃপার বুদবুদে- গৌরব কে কেড়েছিল কৌরব না পান্ডব- আজও কত গল্প ভাঙে বস্ত্রহরণ আর ভোগ্য বন্টনে-  মহাকাব্যে বাল্মীকি এবং বেদব্যাস কিভাবে গুপ্ত অক্ষরে লুকিয়ে গেছেন অগণিত জননীর তলপেটে লিখে রাখা তমসা বিধৃত, অনিশ্চয় বিম্ব কল্প দাগ। ...

সুকান্ত ঘোষাল

Image
নিকটতম প্রতিদ্বন্দ্বী সুকান্ত ঘোষাল প্রথম দফা গণনার পর নিকটতম প্রতিদ্বন্দ্বী আমাকে তিনশো হাত পিছনে ফেলেছে। বুঝতে পারলাম এতে তার তৎপরতা অনেকটা বেড়ে যাবে। দ্রুত পা চালিয়ে সে আমাকে ঝেড়ে  ফেলবে আরো দূরে। দ্বিতীয় দফায় ব্যবধান দাঁড়াল পাঁচশো হাত।তৃতীয় দফায় সাতশো ,  এভাবে পর পর আরো কয়েক দফা  গণনার পরেও আমি নিজের মধ্যে কোন হিংস্রতা দেখতে পাচ্ছি না। জানি আক্রমনাত্মক হওয়ার কোন প্রয়োজন এই মুহূর্তে নেই যেহেতু অন্তিম দফার গণনা এখনো বাকি। অধিকাংশ ব্যবধানগুলো অন্তিম দফাতেই শূন্য হয়।যত চমৎকার এখানেই ঘটে। একটা সন্তোষজনক দূরত্ব রচিত হয় দুটো বেলাগাম প্রাণীর মধ্যে। আর সবসময়েই আমি এক নিরাপদ আশ্রয় লাভ করি যেখানে কেউ ইচ্ছা করলেও দখল করতে পারে না,এমন কী ওই প্রবল পরাক্রান্ত আমার নিকটতম প্রতিদ্বন্দ্বীও নয়। রুদ্ধশ্বাস অন্তিম দফা গণনার শেষে আমি প্রতিবার লোকটির চেয়ে হাজার হাত পিছনেই থাকি।

কার্তিক ঢক্

Image
মিথুন রাশির বাথরুম সংগীত  কার্তিক ঢক্  বাথরুম সংগীতে মন ভিজে গেলে বুঝে নিতে হয়  বৃষ্টি হচ্ছে বাইরে কোথাও -- ফুল ফুটেছে স্বমহিমায়...   বাথটবের জল দেখছে আমাকে ।  ক্ষয়াটে সাবান দেখছে আমাকে ।  এমনকি পরুল ছোপাটির স্পাই-চোখও দেখছে নব্বই ডিগ্রি এঙ্গেলে... আমি বুঝতে পারছি না  কেন নিজেকে গুটিয়ে  নিয়েছে গোলাপের তির্যক কাঁটা ?  প্রতিনিয়ত সে তো আমার রক্ত ক্ষরণ  আর যন্ত্রণার বুদবুদ দেখতে ভালোবাসে ! তবে কি মিথুন রাশিতে চাঁদের গ্রহন লাগা ছেড়ে গেছে ! মেঘেরা পালিয়ে গেলে আকাশ খোলাসা ক'রে ঝরে পড়ে আলোর খিরকুট্টি... Reply Forward

হিয়া

Image
স্বরবর্ণ ( ছোটগল্প) হিয়া তুমে দুনিয়াকি গমে দর্দ সে ফুরসত নেহি/সবসে উলফত্ সহি মুঝসেহি মহব্বত না সহি/নাজুকসি কুছ সিকায়তে হ্যায় দিল মে রসম কি তরা/রাত আভিভি বাকি হ্যায় , আন্ধিয়া রুক জা জরা/হামে তো আপনোনে লুটা,বাকিওমে কহা বো দম থা/জিন্দেগি বেদম হি সহি, শুনলো কিসমতকি জুবাহ। চিত্রাক্ষ একাই বাগানে ঘুরছিল।উর্দু আর ফরাসী ভাষার প্রতি ওর ঝোঁক কিছু বেশি।হিন্দীতে লিখলেও স্লিপিং পিলের প্রতি যেমন ওর  ঝোঁক,ঠিক তেমন ঝোঁক ফরাসী ভাষা ও চুমুর প্রতি।ঘরে ওয়াইফাইটা অন করে বাগানে বিকেলে ঘুরতে এসেছিল।তবে এখান থেকে ঠিক কানেক্ট হচ্ছে না।গত রাতে বেপাড়ার চৌকিদারের হুইসিল শুনতে শুনতে ইচ্ছে করছিল দু একশো ঘুমের বড়ি খাবে কিংবা ছাদ থেকে লাফ দেবে।ঠিক তখনি শুনতে পেল বেড়ালের রমণকালীন একটানা চিৎকার ।রতি।শুধু রতি।আর কিছু নয়। জানালার বাইরে অন্ধকার গ্রহটাকে একলা রেখেই পুরুষালি তাণ্ডব শুরু করেছিল চিত্রাক্ষ । নিজের ছবির সামনে কিছু সময় পরে বিষণ্ণ শরীরে উবু হয়ে বসে আকাশে দেখতে পেল বর্ষারাত্রি পেছনে ফেলে চাঁদ শেষমেষ এসেছে। এসব ভাবতে ভাবতে সম্বিত ফিরে এল হঠাৎ গত রাতের বেড়ালদুটোর একটার ঝপাং শব্দে।উত্তেজ...

সুলেখা সরকার

Image
ছাদ সুলেখা সরকার এইমাত্র তুলিচোখে নেমে এলো বৃষ্টি।  কবেকার সেই তুমি লোকাচার ভুলে নারীদেহে ছাদ এঁকে দিলে।  ফ্রকপরা আমি,  যেন অকাল একটি দূত। ঋণী।  কতকাল খাবার জোটেনি ,  সহবাস জোটেনি,  সমবেদনা সংগ্রাহক না।  দেশে ফিরবে বলে ওদেশে  পাথরভাঙ্গার শব্দ।  দরজায় চোখ দিয়ে থাকি। 

সৌরভ ঘোষ

Image
গর্জে ওঠো,অন্যায় হচ্ছে সৌরভ ঘোষ বিধবার গ্রামীণ সম্পদ ভেঙে তছনছ উঠোনে একটাও ব্যঙ নেই, সাপে সাপারণ্য। চৌত্রিশ বছর ধরে যে পরিবার বাস করতো, ভালোবাসা থেকে ভালো থাকা- আজ হিংসে ফুলে গাঁথা মালা। দৈনিক অশান্তি,রোজ রোজ কাছারি অবধি দৌড়ায়। গ্রাম বিধবাকে মারতে চায়, তার পরিবারকেও শেষ করে দিতে চায় যে কোনও অজুহাতে... বিধবা অকাল বৃদ্ধা,ঘরে এখন একলা ; জ্ঞানত কারও ক্ষতি করেনি,ভাবেওনি।  গ্রামের সবাই নিঃশ্বাস...একান্ত নিজের... গ্রাম মানে এখন পোষাকি ভদ্রলোক ,   যাদের মনে গ্রামীণ রুচির জ্বালা, যাদের উল্লাস শিক্ষা পোড়া ছাই মেখে; যাদের অস্ত্র সাঁওতাল,বাগদি,দুলে। যারা তাল বুঝে কেটে পড়ে। বিধবা নীরব, ওরা গালি দিয়ে সুখ পায়। রাতে দরজায় লাথি মারার সুখ মনে হয় আরও বেশি! স্বপ্নের গ্রামে ভদ্র'রা জঞ্জাল। অন্যায়ের প্রতিবাদ যে ঘোর অন্যায়... প্রতিদানে কুচিকুচি রোদ,তীব্র ঘূর্ণি ঝড়, গাছ ভেঙে পড়া।  বিধবার বাকি পরিবার সিরিয়ার মত দেশ ছাড়া, এখানে গ্রামছাড়া।  বিধবা কবিতা লেখে সেটাও ওদের জ্বালা। সব শেষ হওয়ার আগে,  জে...

রামপ্রসাদ বর্মণ

Image
নির্বাক রূপসী রামপ্রসাদ বর্মণ  একটি সন্তান কোলেতে রূপসী হাটিতে হাটিতে টলিয়ে পড়ে হস্তে গুছানো কাপড় নিয়ে স্তন যুগল উলঙ্গ করে গর্ভেও এক ভ্রুন নিয়ে হাটিছে রাজ পথে, কোলেতে কোলাহল করে,স্তনে রশ্মি ঝড়ে মাথাতেও ব্যাথা করে সন্তান রয়েছে তাঁর পিতা কেবা জানে? কীভাবে হইল এমন,কেউ তাকে মানে না। স্বামীছিল দিনে দিন,রাতেরো করেছে দিন শরীরটাকে যন্ত্র বানিয়ে, হা করে কাটিয়ে দিয়াছি,যৌন যাতনা উপেক্ষ...

সোমিনা ইয়াসমিন

Image
খিদে সোমিনা ইয়াসমিন   পৃথিবী, তোমার অকালমৃত্যু যাত্রায় আমায় সাথে নিও, যেভাবে তোমায় খুন করেছি তিলে তিলে, প্রতিশোধ নিও সুপরিকল্পিত ভাবে। কখনো ভূ-গর্ভস্থ প্লেট উল্টিয়ে, আয়লা,ফণী, বায়ূর প্রকোপে। অথবা, সুনামির আগ্রাসনে। সূর্যও দেখি হাত মিলিয়েছে নরক জ্বালিয়ে দিতে। জানো,প্রকৃতির কোলে খাবার নেই, এই আমরাই বিষ দিয়েছি মুনাফার লোভে। খিদে--- রাক্ষুসে  খিদে এত কাল রক্ত খেয়ে বেঁচে ছিলাম, এখন, মানুষের মাংসই প্রধান খাদ্য!

রাখী সরদার

Image
ছোঁয়া হলোনা রাখী সরদার এতবার দেখা হলো  ছোঁয়া হলোনা ... কতবার পাশে পাশে ডেকে গেছে সজল মেঘ উদ্ধত বাতাস,হৃদয়ের খুঁটিনাটি প্রচ্ছায়া। সম্পূর্ণ সহজ হয়ে বসেছ কাছে, ইতস্তত প্রেমগুচ্ছে  নত দেখে দুচোখে অশ্রু খুঁড়ে ফিরে গেছ এতবার দেখা হলো ছোঁয়া হলোনা...

সন্দীপ ভট্টাচার্য

Image
অভিমান সন্দীপ ভট্টাচার্য ঈশান কোনে জমা কিছু মৃদু অভিমান, খুঁজে পেলে তপ্ত মাটির স্তনগন্ধ ভেঙে ফেলে যত স্পর্শকাতর বাঁধন। ছদ্মবেশে থাকা অপেক্ষারা তখন ডানা মেলা সাদা বক, তুষারযুগ পেরিয়ে বেঁচে ফেরে  সে কী অদ্ভুত প্রাণচাঞ্চল্য। আসন্ন বর্ষার সাথে কোনো বিধ্বস্ত সম্পর্ক না থাকলেও, ঝিকমিকে বিদ্যুৎ ফেরত দেয় যত নগ্ন চোখের চাহনি। আলপথ , মজা ডোবা , সোনালী ধানের শীষ  সব কিছু ছুঁয়ে ভিতরে ভিতরে ওঠে লালমুখ চাঁদ প্রশ্নবিদ্ধ কথোপকথনে নিজেকে জিজ্ঞাসা করি ওই অভিমান কি তবে কৃষ্ণচূড়া?

দেবযানী ভট্টাচার্য্য

Image
উষ্ণতা দেবযানী ভট্টাচার্য্য তোমার শরীর জুড়ে শীতার্ত মরচের ছাপ শহরতলীর  নিভে আসা আঁচের মতো, ক্রমশঃ নিস্তেজ হচ্ছো, কুয়াশায় ঢেকে যাচ্ছে  নির্ঘুম চোখ,রুক্ষ চুল, নিকোটিন ঠোঁট । খইদানার মত শীত কুচি কুচি ঝরে পরছে বাসি জিন্সের ওপর। কতদিন সেই ঘরটায় ফেরোনি তুমি- যেখানে নিজস্ব বিছানা জুড়ে আমরা কতবার এমন শীতের খিল্লি উড়িয়েছি আশরীর জ্বরে। সম্পূর্ণ  নিভে যাওয়ার আগে, লক্ষীটি ফিরো একবার- তোমার নিজস্ব বিছানায় এলোমেলো কম্বলের নীচে উদ্দাম  বসন্ত রেখে গেছি।

হরিৎ বন্দ্যোপাধ্যায়

Image
ভীরু উচ্চারণ হরিৎ বন্দ্যোপাধ্যায় আর তারপরেও কিছুটা সময় পড়ে থাকে গাছের তলায় ছড়িয়ে সূর্যের যাবতীয় কথা আমার অক্ষর পরিচয়ের পরে শব্দের পাঠ নিই কোথা থেকে উদ্দাম স্রোতের মতো খালি গায়ে ছুটে আসে কিছু সরল বাক্যবন্ধ খুব উঁচু থেকে কিছু শহুরে সংলাপ মুখে নিয়ে অনভ্যস্ত হাত বাড়িয়েছিলাম তাদের দিকে রসালো আমের মতো রঙিন হাত দেখে তাদের গা থেকে ভেসে এসেছিল ধাতব আওয়াজ আত্মশ্লাঘায় নিমজ্জমান আমার যাবতীয় অঙ্গপ্রত্যঙ্গ অলিগলির গোলকধাঁধায় ঘুরে যখন বড় রাস্তায় এসে দাঁড়িয়েছিল  একফোঁটা জলের জন্য কী তীব্র হাহাকার আড়ম্বরের হাত ধরে তো জল আসে না তাই একটাও বাঁশি বাজে নি বাঁশবাগানের ভেতর একবারও ঝেঁপে বৃষ্টি আসে নি তবুও আমি গুটিয়ে নিই নি সুতো বরং মেলে ধরেছিলাম আমার সমস্ত অর্ধসমাপ্ত সংকীর্ণমনা অক্ষরের ভীরু উচ্চারণ

রামপ্রসাদ বর্মণ

Image
আসল সত্য কি রামপ্রসাদ বর্মণ  গলা চিড়ে আসল সত্যটিরে টেনে নিয়ে আসো  স্তনের অমৃত কে যারা রক্ত হিসাবে পান করে,  যন্ত্র সভ্যতার যারা অধপতন ডেকে আনে এক টুকু আস্বাদে  অপর একটি প্রান কে মেরে ফেলছে মিলনের সঞ্জিবনী আহ্লাদে  মেতে  আসল সত্যটিরে গলা হতে বের করে আনো!  জঙ্গলের ঝোপে ঝাড়ে,আর               একটু আবডালে কিংবা প্রেম সম্পর্কের আবছা গৃহে  মাথা গুঁজে সুয়ে পড়ে এতটুকুতেই যেন স্বর্গীয় আনন্দ পায় মেনে নিয়ে ঘর