সুলেখা সরকার













ছাদ

সুলেখা সরকার

এইমাত্র তুলিচোখে নেমে এলো বৃষ্টি। 
কবেকার সেই তুমি লোকাচার ভুলে
নারীদেহে ছাদ এঁকে দিলে। 
ফ্রকপরা আমি, 
যেন অকাল একটি দূত। ঋণী। 
কতকাল খাবার জোটেনি , 
সহবাস জোটেনি, 
সমবেদনা সংগ্রাহক না। 
দেশে ফিরবে বলে ওদেশে 
পাথরভাঙ্গার শব্দ। 
দরজায় চোখ দিয়ে থাকি। 

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক