সুব্রত পন্ডিত














কবি সুভাষ মুখোপাধ্যায় ও চারণ কবি বৈদ্যনাথের কবিতায় পুরাণের ব্যবহার:---

চতুর্থ  অংশ :

সুব্রত পন্ডিত

রাম রাবণের যুদ্ধে যখন রাম অপরাজেয়, তখন রাবণ ভস্মলোচনকে পাঠান।যাঁর চারদিকে দর্পণবাণ মেরে রাম প্রতিবিম্ব তৈরী করেন। শিবের বরে অজেয় ভস্মলোচন যার দিকে তাকাবে, সেই ভস্ম হবে।শোষক ও অত্যাচারীর দলও আজ কৃতকর্মের ফল ভোগ করছে ও ধ্বংস হচ্ছে। এমন একটা ইঙ্গিত সুভাষ দিয়েছেন____,
"রক্তের লাল দর্পণে মুখ দেখে/ভস্মলোচন"।
'একটি স্লোগান, একটি মন্ত্র'---কবিতায় বৈদ্যনাথ প্রসঙ্গ এনেছেন____
" অশ্বক্রান্তা,রথক্রান্তা,বিষ্ণুক্রান্তা সমগ্র ভারতে
আজ শুনি কার পদধ্বনি? "

      ভারতবর্ষে তখন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ,গুজরাট, কর্ণাটক ইত্যাদি প্রদেশে বিভক্ত ছিলো না।শৈবতীর্থ বেনারসের পশ্চিমে বিন্ধ্যপর্বতের পূর্বাংশ পর্যন্ত ভু-খন্ডকে বলা হতো রথক্রান্তা।বিন্ধ্যপর্বতের দক্ষিণে দক্ষিণ ভারতিয় ভূ-খণ্ডের নাম ছিলো অশ্বক্রান্তা।মহাচীন অর্থাৎ হিমালয়ের উত্তরে স্থিত দেশ-সমূহের দক্ষিণাংশ, বিষ্ণুক্রান্তা নামে পরিচিত ছিলো।' বিষ্ণু' কথাটির অর্থ এখানে 'পোত'।
  বৈদ্যনাথ আজকের শহরে বণিকবৃত্ত মানুষ ও কৃত্রিম ভন্ড স্বৈরাচারী রাজনীতিকদের সম্পর্কে অসহিষ্ণু। অনুভূতির সারল্য যখন মূল্যহীন হয়ে পড়েছে, প্রবঞ্চনা বিজয়ী হচ্ছে ---তখন স্বাধীনতা উত্তর পর্বের অভিশাপ আদর্শকাতর কবিকে বিদ্রোহী করে তুলেছে।প্রখর সমাজ সচেতন কবি 'মনসামঙ্গল'-এর নায়ক চাঁদ সদাগরের চরিত্রকে গৌরবের জয়মাল্য দিতে চেয়েছেন।তাই তাঁর ঘোষণা --

" জীবন যুদ্ধের মাঠে যে সৈনিক বারংবার ক্ষত-বিক্ষত 
    অথচ যে হয়নিকো পদানত 
    বুকের সত্যকে আজো বুকে আগলে যে রয়েছে সারাক্ষণ 
    হয়তো বা তাঁরই নাম চাঁদসদাগর ।"     ( চাঁদসদাগর) 

  আবার ভারত বর্ষের মাটি বৈদ্যনাথের কাছে পবিত্র।দেশজননীর ঐতিহ্য-পূজারী বৈদ্যনাথ লেখেন---
 " পবিত্র ভারতবর্ষ
    যুগজয়ী কালজয়ী এবং অন্তরজয়ী পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক 
    কৃষ্ণের ভারতবর্ষ 
    ধর্মবীর অর্জুনের গান্ডিবের মহিমামন্ডিত
    শৌর্য-বীর্য সন্তানের জন্মদাত্রী তুমি"।  (ভারতবর্ষ) 

       সময়কে অস্বীকার করে কবিতা লেখা যায় না।সেই সঙ্গে কবিরা ঐতিহ্যের সংরক্ষক।পরিবর্তন  অনিবার্য বলেই কবির নান্দনিকতায় ধরা পড়ে প্রকৃত শিল্পের সত্য-ভাষন।সুভাষ কিংবা বৈদ্যনাথ আজকের কবিতা আন্দোলনে দুই নেতৃত্ব স্থানীয় কবি।আজকে আমরা যখন মেট্রোপলিটন মন আর স্বার্থের রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, তখন পৌরাণিক চরিত্র গুলি  আত্ম বিশ্লেষকের ভূমিকা নিতে পারে।
   জন্ম শতবর্ষের সন্ধিক্ষণে দাঁড়িয়ে যখন সুভষের কবিতা বিশ্লেষণ করবো কিংবা চারণকবি বৈদ্যনাথের কাব্যের মূল্যায়ন করবো তখন বিভিন্ন দিক উঠে আসবেই।আসলে বিশ্বাস ও আস্থার নিরিখে এই দুই কবি একটা বিষয়ে বিশেষ মিল, তাহলে উভয় কবির পুরাণের দৃষ্টান্তকে প্রতিবাদের ও আত্মসমালোচনার দৃষ্টান্ত রূপে স্থাপন করেছেন।কাব্য ভাষার গুনে এই দুই কবি পাঠকের হৃদয়ে গ্রহনযোগ্যতা লাভ করেছেন।জন্মশতবর্ষের সন্ধিক্ষণে এও এক বড়ো পাওয়া।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক