মুহম্মদ মতিউল্লাহ্
প্লাবণ
মুহম্মদ মতিউল্লাহ্
অর্জুন গাছের ছায়ায় তোমার শরীর ছেয়ে গেল
আর, তুমি থেকে গেলে দূর বালিয়াড়ি জুড়ে
তুমুল হাওয়ার ভেতর অনিমেষ উড়ে যাচ্ছিল
তোমার জাফরান উথলে ওঠা রুমাল
অর্জুন গাছের ছায়া তোমাকে অধিক শ্যামল
বলছে
তুমি উড়ন্ত ডিঙির গায়ে এই মাত্র পরিয়ে দিলে
জলের সিফন
অবাধ দেবদারু বনে হারিয়ে যাচ্ছে দুপুরের জ্বলে ওঠা
আমি তোমার প্লাবিত রুমাল থুয়ে দিয়েছি গোপন নিভৃতে...

Comments
Post a Comment
Thank u..Valo thakun...