সোনালি বেগম













যুগলবন্দি  

সোনালি  বেগম


শ্রাবণদিনে  মনে  পড়ছে  সেই  মেঘলা  আকাশ  
ভয়  সে  তো  কাল্পনিক নিরাধার  শংকা  
যোগ-যোগী-যোগিনী  কলঙ্কিত চাঁদ
শান-শ্রেয়া-র  যুগলবন্দি কখনও রশিদ খান   
জোর বাতাস-ঝাপটা সন্ধের  অপেক্ষায়।
ঝরা পালক  পাখির  ওড়াউড়ি  তোমার ছায়ায়
আমাদের গোপন কথামালা-রিংটোন  
ডায়েরির  পাতায়  বিচ্ছুরিত আবেশে  
নদীর বুকজলে দাঁড়িয়ে হাতে হাত রেখে  
রক্তক্ষরণ  জ্যোৎস্নাস্নাত  চাপা  দীর্ঘশ্বাস।
তীব্র প্রবাহে অবাক বিস্ময়  
ছুটছে ঘোড়া উন্মুখ  অজানা  সংবাদ

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক