সন্দীপ ভট্টাচার্য













অভিমান

সন্দীপ ভট্টাচার্য

ঈশান কোনে জমা কিছু মৃদু অভিমান,
খুঁজে পেলে তপ্ত মাটির স্তনগন্ধ
ভেঙে ফেলে যত স্পর্শকাতর বাঁধন।
ছদ্মবেশে থাকা অপেক্ষারা তখন ডানা মেলা সাদা বক,
তুষারযুগ পেরিয়ে বেঁচে ফেরে 
সে কী অদ্ভুত প্রাণচাঞ্চল্য।

আসন্ন বর্ষার সাথে কোনো বিধ্বস্ত সম্পর্ক না থাকলেও,
ঝিকমিকে বিদ্যুৎ ফেরত দেয় যত নগ্ন চোখের চাহনি।
আলপথ , মজা ডোবা , সোনালী ধানের শীষ 
সব কিছু ছুঁয়ে ভিতরে ভিতরে ওঠে লালমুখ চাঁদ
প্রশ্নবিদ্ধ কথোপকথনে নিজেকে জিজ্ঞাসা করি
ওই অভিমান কি তবে কৃষ্ণচূড়া?

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক