রুমা ঢ্যাং অধিকারী













দোচালা গ্যারেজের প্রতিবাদে




রুমা ঢ্যাং অধিকারী

গাছ বিষয়ে মোটরকর্মীটির কোনো ধান্ধা নেই
অথচ চাদোকানি গসিপ পেতে বসেছেন

এক আঁজলাসুখের তদারকি করতে আপনিও এলেন
দ্রবীভূত হলো মাছের সংসার। কৃষ্ণচূড়ার পিঠে পয়মন্ত রোদ
তবু মবিল গড়িয়ে নিয়ে গেছে 
                    শুকনোপাতার অঙ্কদেশ

জুনের সন্তাপ প্রবলভাবে মনে করায় মরুঝড় 
আপনি তখন হয়তো মাটি খুঁড়ছেন মাঠেঘাটে
আর আপনাদের আলিঙ্গনে দেখে নিলাম
                ডানাভাঙা ঈশ্বর। খাদমিশ্রিত ছায়ার মেঘলা দিনে

অ্যাভিনিউয়ের ধুলো নিয়ে 
একটি শহরও থেমে নেই। দোচালা গ্যারেজের প্রতিবাদে

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক