সুলেখা সরকার













অন্য চিত্র

সুলেখা সরকার

সবুজের সমারোহে যাই, 
ফলাফল পেড়ে আনি দৃশ্যের। যে
দৃশ্যের চিত্রকর তুমি।   
বই আঁকো মলাটের মতো, 
সন্ধ্যা উলটে যায় ওপাতায়। 
ঈশ্বর পেড়ে আনি শূন্য ভেবে। 
এই যে শবের ওপর উপুড় রাত 
সাদা চাদরের মতো পড়ে থাকে
সে চাদরের ধ্বংস নেই। আমি
মৃত্যু খাই জন্ম দেবো বলে। 
তুমি আমায় বিচিত্র বলো। 

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক