সময় রোশনি ইসলামদিন থেকে রাত হচ্ছে
সারাদিন টুকরো টুকরো সময়ে
অনেক ঘটনা ঘটে যাচ্ছে
চারদিকে।
কোনো কোনো ঘটনা মাইলস্টোন হয়ে যায়
পিছনে থাকা সময়
ফিরে আসে না
আর কোনো দিন-ও
অভিজিৎ দাসকর্মকার দড়াম করে একটা কবিতা লিখে ফেললাম, নাম দিলাম ১টি খারাপ কবিতা... শুনবে বা শুনবেন?.... পড়তে শুরু।হাত কাঁপছে।ঠেস নিতে হচ্ছে।কানের তরুণাস্থি দিয়ে ঘাম নামছে হয়তো।তবুও তো আমার জন্ম দেওয়া।আর আমি শব্দকে খারাপ বা ভালো এভাবে দেখি না।তবে কেউ প্রশ্ন করবেন না।আমি ব্যবহার করা কবিতার শব্দ গুলো আমার বাড়িতে বা স্বজন সমাজে ব্যবহার করি নাকি? স্রোতা চুপ্...পড়ছি....স্রোতা এর ওর মুখে যেন চিটিয়ে গেছে... আমি পড়ছি,ঠেস নিচ্ছি... বাস্ থাক আর নিতে পারা দায়..... কেনো? আরে শুনুন.... শব্দ কারো এক্তিয়ারের নয়... এগিয়ে থাকা কবিতা...৩০বছর...বা আরও বেশি হয়তো... হয়তো শব্দের খারাপ বলে কিছু হয় না... তবে কী সব শব্দই ব্যবহার করা যায়? গালি বা খিস্তিও তো শব্দ, যার আভিধানিক হয়তো মর্যাদা আসে নি, তা বলে কি তা বারবার প্রয়োগের ফলে অভিধানে স্থান পাবে? কি মনে হয় বলুন তো আপনাদের? যে শব্দ ব্যবহার করে পড়বো মাইক্রোফোনে আর সামনে বসা স্রোতারা বা আমার বাবা মা বোন ভাইদের সামনে আর তারা ভাববে বাহ আমার ছেলে দারুণ লেখে,কোন শব্দই বাদ যা...
জিরো বাউন্ডারি লেখার তাগিদ আফজল আলি ষষ্ঠ পর্ব জিরো বাউন্ডারি কবিতার কাঠামো ভাব ইত্যাদিকে গুরুত্বহীন করে জোর দিল শব্দ ব্যবহার এবং শব্দের মধ্যবর্তী জাড্যধর্মকে ভেঙে দিতে এবং কোনো ইজম এর বিরোধীতা করার দিকে না গিয়ে । কবি এবং কবিতাকে অধিকার দিল মুক্ত হয়ে যাওয়ার । অবশ্যই কাব্যগুণ তছনছ করে নয়। এখন কথা হতে পারে কবি তো চিরকাল মুক্তই ছিল । কে তাঁকে বেঁধে রেখেছিল মুক্তভাবে না লিখতে । তাই জিরো বাউন্ডারি আবার নতুন করে মুক্ত হবার কথা বলছে কেন। এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব জরুরি । আমরা যদি সাহিত্য বা কবিতার ইতিহাস ভালো করে পর্যবক্ষেণ করি তাহলে দেখতে পাব প্রাক-আধুনিক যুগের কবিতা সাধারণত ধর্মীয় ভাবাবেগ থেকে বা ধর্মীয় আখ্যান থেকেই বেশিরভাগ নেওয়া হয়েছিল অথবা রাজার আনুকূল্যে থাকার জন্য নির্দেশিত পথেই চিন্তার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হতো। যেখানে কবিতা নির্দিষ্ট ছন্দের ছকের মধ্যেই নির্দিষ্ট চিন্তাকেই প্রাধান্য দিত। সেক্ষেত্রে অবশ্য সামাজিক কিছু কিছু কথন এবং অবস্থান উঠে আসত এটা ঠিক । কিন্তু কবি কোনো এক শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হতেন । সেই নিয়...
Comments
Post a Comment
Thank u..Valo thakun...