তৈমুর খান













নিয়ত সঙ্গমলীলা 

তৈমুর খান
       
হরিণেরা খেয়ে যায় নিঃশব্দ বাগান 
আমরা বরণীয় হই চারপাশে গান 
অনন্তর ঝিলিকরেখা স্বরবর্ণে বাজে 
উচ্চারণ অমুদ্রিত বোঝে না সহজে 
জীবন কুড়িয়ে নেয় ভাঙা ব্যঞ্জন 
কিছুটা বিগত ক্ষুধা বিমূর্ত সাধন 
দৈবের গৃহস্থ আলো না চাওয়া জল 
কাঙ্ক্ষিত বসুধা থেকে ছোটে মৃগদল 
বনপথ জুড়ে আসে মোহন বিলাস 
পথে কার সর্বনাশ কার অভিলাষ 
দেখা যায় না তবু আছে, থাকার কারণে 
নদীও বিহ্বলবতী বন্যাবর্ষণে 
এসব তিষ্ঠতা থেকে মৃগনাভি জ্বলে 
ওঁ স্বাহা পর্যটনে বেঁচে যায় মরার বদলে 

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক