দেবদূত













বিধান

দেবদূত

ভেড়াগুলো হুটহাট রাস্তায়  ভিড় করে এলে
শাস্তির কথা বলে না কেউ ৷
বোধের কথা ভেবেই এমন বিধান                             

সেনসেক্সের সূচক ছুঁতে পারেনি কিছু এথলিট
কলা-পাউরুটির গুণাগুণ খতিয়ে দেখতে বলেছে মন্ত্রক৷
স্বল্পায়ু শপথের তিরোধানে
জেনে যায় নীলরঙা আঙুল
মুখোশের আড়ালে কোনো আলাদ্দিন নেই

ঢাক ঢোলের বাজেটে 
এবারও কিছু হোলো না ঘর ভাঙা চড়ুইয়ের!
আমরা বানভাসি
লাস ভেগাসের ক্যাসিনোয় যাবো না কোনোদিন!
পারলে চালুনি ভর্তি সততা এনো
কায়ক্লেশে পাল্টে নেবো উঠোনের মাটি---

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক