দেবযানী ভট্টাচার্য্য













উষ্ণতা

দেবযানী ভট্টাচার্য্য

তোমার শরীর জুড়ে শীতার্ত মরচের ছাপ
শহরতলীর  নিভে আসা আঁচের মতো,
ক্রমশঃ নিস্তেজ হচ্ছো, কুয়াশায় ঢেকে যাচ্ছে  নির্ঘুম চোখ,রুক্ষ চুল, নিকোটিন ঠোঁট ।
খইদানার মত শীত কুচি কুচি
ঝরে পরছে বাসি জিন্সের ওপর।

কতদিন সেই ঘরটায় ফেরোনি তুমি-
যেখানে নিজস্ব বিছানা জুড়ে আমরা কতবার এমন শীতের খিল্লি উড়িয়েছি
আশরীর জ্বরে।

সম্পূর্ণ  নিভে যাওয়ার আগে,
লক্ষীটি ফিরো একবার-
তোমার নিজস্ব বিছানায় এলোমেলো কম্বলের নীচে উদ্দাম  বসন্ত রেখে গেছি।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক