মাধবী দাস
ঝড়
মাধবী দাস
তোমার ডানদিকে ছিল দক্ষিণের হাওয়া
বৃষ্টিবিন্দু কৃষ্ণচূড়া আর ভেজা পাতা
কিছুটা পেছনে স্তব্ধ রবীন্দ্রসদন
হলদিরামের বাঁক ...
সবটুকু উড়িয়ে নিল উন্মাদ বাতাস
মস্ত মোটা ডায়রির মাঝে অল্প আলো
তোমার ভ্রুক্ষেপ নেই বন্ধ দরজায়
সব পথ বন্ধ করে থাকতে পারলে থাকো
প্রতিজ্ঞার নেমপ্লেটে সুরক্ষা কবজ
তোমারও যে দুঃখদিন ভাসবে গঙ্গাজলে
আমাকেও বলতে হবে এ মুখ ফুটেই
- ভুলিনি ঝড়ের ঝাপটা
ভিখিরির মতো দৈন্য নিয়ে থাকতে পারি
নির্লজ্জ বেহায়া নই
বন্ধ ঘরে কড়া নাড়তে এ জন্মে পারব না

Comments
Post a Comment
Thank u..Valo thakun...