সুকান্ত ঘোষাল













নিকটতম প্রতিদ্বন্দ্বী

সুকান্ত ঘোষাল

প্রথম দফা গণনার পর নিকটতম প্রতিদ্বন্দ্বী আমাকে তিনশো হাত পিছনে ফেলেছে। বুঝতে পারলাম এতে তার তৎপরতা অনেকটা বেড়ে যাবে। দ্রুত পা চালিয়ে সে আমাকে ঝেড়ে  ফেলবে আরো দূরে। দ্বিতীয় দফায় ব্যবধান দাঁড়াল পাঁচশো হাত।তৃতীয় দফায় সাতশো ,  এভাবে পর পর আরো কয়েক দফা  গণনার পরেও আমি নিজের মধ্যে কোন হিংস্রতা দেখতে পাচ্ছি না। জানি আক্রমনাত্মক হওয়ার কোন প্রয়োজন এই মুহূর্তে নেই যেহেতু অন্তিম দফার গণনা এখনো বাকি। অধিকাংশ ব্যবধানগুলো অন্তিম দফাতেই শূন্য হয়।যত চমৎকার এখানেই ঘটে। একটা সন্তোষজনক দূরত্ব রচিত হয় দুটো বেলাগাম প্রাণীর মধ্যে। আর সবসময়েই আমি এক নিরাপদ আশ্রয় লাভ করি যেখানে কেউ ইচ্ছা করলেও দখল করতে পারে না,এমন কী ওই প্রবল পরাক্রান্ত আমার নিকটতম
প্রতিদ্বন্দ্বীও নয়। রুদ্ধশ্বাস অন্তিম দফা গণনার শেষে আমি প্রতিবার লোকটির চেয়ে হাজার হাত পিছনেই থাকি।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক