বিভাবসু













শিকে

বিভাবসু 

ঘোর কেটে যাচ্ছে।
বেঘোরও কেটে যাচ্ছে।
ঘনঘটাও শেষ।
শুধু আমার মাথার উপরে আমি উঠে পোড়ছি 
তার উপরও আমি 
সবার উপরে আমার ছায়া 
শূন্যে ডিগবাজী খাচ্ছে

আর আমায় কাতুকুতু দিচ্ছে কেউ
দেখি 
নিচে বড্ড হুলুস্থুল 
হুলো আর নুলো বিড়ালেরা শিকেয় উঠে
ছেঁড়ার চেষ্ট কোরছে কপাল 

আমরা যারা কপালপোড়ো  তারা 
প্রেমিকার মহৎ স্পর্শ ছাড়াও 
পৌঁছুতে চাইছি স্বর্গে  

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক