অভিজিৎ দাসকর্মকার
...নিশ্চিন্ত
অভিজিৎ দাসকর্মকার
সুগন্ধ শরীরী লোমকূপ
আর
চোখ দুটো যেমন
নিয়তির সময়সীমায়-
লিপিবদ্ধ করে
নিত্যবৃত্তের জবকার্ড...
তেমনই
রাস্তার মাঝে হ্যালোজেন মৌলের শেষটি
মকরসংক্রান্তির সভ্যতাপ্রাপ্ত
পুলকিত হই-
টুকরো টুকরো আমি, আর
শব্দবন্ধগুলি সন্ধিবিচ্ছেদের মধ্যে
শুক্রবারটি আজও
সলিলকি করে চলেছে
মাথার উপর নিশ্চিন্ত সাওয়ার জল...

Comments
Post a Comment
Thank u..Valo thakun...