রুমা ঢ্যাং অধিকারী
দীর্ঘ গোলার্ধের সন্তাপ
রুমা ঢ্যাং অধিকারী
১/
এই প্রচুন্ড গরমে সন্ধের চিলেকোঠাকে মনে হয়
একটি পালতোলা জাহাজ
সুর্মা টানা দিগন্ত
এখন মিউনিসিপালটির ছায়ায় আড়াইখানা চোখের আবদারে
ফ্লাইং ডিস ছুঁড়ছে
বুঝতে পারি, বাড়িভাটার এই সভ্যতা
জড়িয়ে ধরেছে তোমাকে, আমাকেও
টুসকি দিয়ে গড়ে ওঠা এমন কুরুক্ষেত্রের মিছিল
মুখোমুখি দাঁড়িয়ে থাকে
ফাঁকের মধ্যে দুঃস্বপ্নের ছেলে, নীলরেখায় মিলিত
তার বাবার কপালে নালার মতো ভাঁজ জমে --
মালয়েশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত
তার ওপরে বিদ্যুৎকোষ,
তেমনি কাউকে আজকাল দেখছি দীর্ঘ গোলার্ধের সন্তাপে
২/
যে উপকূল দিয়ে হেঁটে চলেছি
তোমার কাছে প্রেরিত ইমেলের বার্তা আলাস্কা ছুঁয়ে আছে
আর ক্যাম্প ফায়ারের অ্যালবামে আতুঁড়ঘরের স্বপ্নে প্রবল হচ্ছে বৃষ্টির অপচ্ছায়া
তাদেরই সান্নিধ্য বাতাস উড়িয়ে নিয়ে যাবে
তাহলে সৌন্দর্যের বুকে মহাকাশের জন্য আর কতটুকু জায়গা আছে!
রাস্তার দুধার স্পর্শ করে নানান দুর্গের পাঁচিল
তবু আমি কি ভীষণ ইনসোমনিয়ার মধ্যে
ফুলমাখা বার্ধক্য আঁকি
আর ব্যক্তিগতভাবে নীলগ্রহ আরও নীল হয়ে ওঠে
ReplyForward
|

Comments
Post a Comment
Thank u..Valo thakun...