শ্রীকণ্ঠ













পূর্ণচ্ছেদ
        
শ্রীকণ্ঠ

অনেক দিন আগেই আমি হারিয়েগেছি
পৃথিবীটা ক্রমশ আমার কাছে পূর্ণচ্ছেদ হয়ে যাচ্ছে
বাক্যের সমাপ্তি টানবো না ভেবে
সাদা পাতায় বসিয়ে নিচ্ছি তালি দেওয়া বিস্ময়চিহ্ন
সর্পিল ইচ্ছেরা জিজ্ঞাসাচিহ্ন হয়ে পথ আটকে ধরলেও
শামুকের দীর্ঘশ্বাস মুছে আমি আরেক কদম এগিয়ে যাচ্ছি
সোনাঝুরি মনে শ্বাসমূল ঠেসে গ্রিল লাগানো শরীরটাকে
সটান লম্বা করে নিচ্ছি সানশেড পর্যন্ত
কখনো বা চৌকো সভ্যতার নর্দমায় জন্মানো ফানুসপেট শব্দ
কলমের ডগায় তুলে নিয়ে ছুঁড়ে দিচ্ছি সংকীর্ণ গলিপথে
যার প্রত্যেক বাঁকে বেড়ে ওঠা পেঁচার দৃষ্টি মাখানো অন্ধকার
সুনামির ঢেউ তুলে আছড়ে পড়ছে বোবা বিবেকের দরজায়
এভাবে শয়তান কোনোদিন বন্দর হয়
জাহাজ আসে নিজের সব দিয়ে গর্ভবতী হয়ে ফিরে যায়
শিকল বাঁধা পায়ে রাত নামে দূরের চিলে কোঠায়
বকের ডানায় দিন উড়ে যাওয়ার পর
আমি নদীর সাথে কথা বলি
জানতে পারি
মানুষ নিজেকে ভালোবাসে বলেই
আমার শব্দটায় যত হিংস্র জঙ্গিপনার রক্ত লেগে থাকে.....

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক