অভিষেক মিত্র














একটি কবিতার অন্ত্যেষ্টি

অভিষেক মিত্র

একটা প্রেমের কবিতা,
লুকিয়ে রেখেছিলাম ড্রয়েরে, তিরিশ বছর।
জ্বলন্ত বহ্নিশিখায়
শবগুলো চেঁচিয়ে উঠেছিল,
তারপর,
শান্তি পেল ছাইয়ের নিঃশব্দতায়।
তবুও আশা মরে নি,
ভেবেছিলাম তুমি নিশ্চই পড়বে,
যখন ভেসে যাবে শব্দের ছাই
বাতাসের হাত ধরে। 

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক