হিয়া
স্বরবর্ণ (ছোটগল্প)
হিয়া
তুমে দুনিয়াকি গমে দর্দ সে ফুরসত নেহি/সবসে উলফত্ সহি মুঝসেহি মহব্বত না সহি/নাজুকসি কুছ সিকায়তে হ্যায় দিল মে রসম কি তরা/রাত আভিভি বাকি হ্যায় , আন্ধিয়া রুক জা জরা/হামে তো আপনোনে লুটা,বাকিওমে কহা বো দম থা/জিন্দেগি বেদম হি সহি, শুনলো কিসমতকি জুবাহ।
চিত্রাক্ষ একাই বাগানে ঘুরছিল।উর্দু আর ফরাসী ভাষার প্রতি ওর ঝোঁক কিছু বেশি।হিন্দীতে লিখলেও স্লিপিং পিলের প্রতি যেমন ওর ঝোঁক,ঠিক তেমন ঝোঁক ফরাসী ভাষা ও চুমুর প্রতি।ঘরে ওয়াইফাইটা অন করে বাগানে বিকেলে ঘুরতে এসেছিল।তবে এখান থেকে ঠিক কানেক্ট হচ্ছে না।গত রাতে বেপাড়ার চৌকিদারের হুইসিল শুনতে শুনতে ইচ্ছে করছিল দু একশো ঘুমের বড়ি খাবে কিংবা ছাদ থেকে লাফ দেবে।ঠিক তখনি শুনতে পেল বেড়ালের রমণকালীন একটানা চিৎকার ।রতি।শুধু রতি।আর কিছু নয়।
জানালার বাইরে অন্ধকার গ্রহটাকে একলা রেখেই পুরুষালি তাণ্ডব শুরু করেছিল চিত্রাক্ষ । নিজের ছবির সামনে কিছু সময় পরে বিষণ্ণ শরীরে উবু হয়ে বসে আকাশে দেখতে পেল বর্ষারাত্রি পেছনে ফেলে চাঁদ শেষমেষ এসেছে।
এসব ভাবতে ভাবতে সম্বিত ফিরে এল হঠাৎ গত রাতের বেড়ালদুটোর একটার ঝপাং শব্দে।উত্তেজনাহীন পায়ে ভীষণ নীরবে হেঁটে চলে ওরা মৃত্যুর মতো।ঐ শুকনো পাতাগুলো না থাকলে ওর লাফ দেবার শব্দটুকুরও আঁচ পেত না ও।বন্ধ আঙুলে চোখ বুজে দাঁড়িয়ে ফিসফিস করে নিজেকেই বলে চলে -
"আর জানবে এই শেষ নয়...বাঁকে বাঁকে ঘুরে গেছে প্রেম...গত রাতে ভূমিকম্প আজ তাই প্রশ্ন...বহুদিন বন্দর ডাকেনি আমায়...
"আর জানবে এই শেষ নয়...বাঁকে বাঁকে ঘুরে গেছে প্রেম...গত রাতে ভূমিকম্প আজ তাই প্রশ্ন...বহুদিন বন্দর ডাকেনি আমায়...
...
...
...
আমি কারোর সঙ্গে বাঁচি না,কারোর জন্য বাঁচি না,আমার জন্যও বাঁচে না কেউ।...আমি বাঁচি একা।অকস্মাৎ কারণশূন্য হয়ে যাওয়া বাঁচা।.."
মোবাইলটা বেজে উঠল এবার চিত্রাক্ষর।স্ক্রিনে ভেসে উঠল মেসেজ ।
-"ঐ"
চিত্রাক্ষ হেসে ফেলল। রিপ্লাই দিল।
-"ঔ"

Comments
Post a Comment
Thank u..Valo thakun...