সোমিনা ইয়াসমিন













খিদে

সোমিনা ইয়াসমিন 

পৃথিবী, তোমার অকালমৃত্যু যাত্রায় আমায় সাথে নিও, যেভাবে তোমায় খুন করেছি তিলে তিলে, প্রতিশোধ নিও সুপরিকল্পিত ভাবে।
কখনো ভূ-গর্ভস্থ প্লেট উল্টিয়ে, আয়লা,ফণী, বায়ূর প্রকোপে।
অথবা, সুনামির আগ্রাসনে।
সূর্যও দেখি হাত মিলিয়েছে নরক জ্বালিয়ে দিতে।
জানো,প্রকৃতির কোলে খাবার নেই, এই আমরাই বিষ দিয়েছি মুনাফার লোভে।

খিদে--- রাক্ষুসে  খিদে

এত কাল রক্ত খেয়ে বেঁচে ছিলাম,
এখন, মানুষের মাংসই প্রধান খাদ্য!

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক