দেবযানী বসু













হে প্রভু

দেবযানী বসু

সমস্ত ইচ্ছেরা ঝুমঝুমি সাপের ল্যাজে।
অন্ধকারের হৃদয় বোতাম টিপে টিপে রাজত্ব পেল
কুকুরের পেটের ভেতর ল্যাজ গুটানো 
প্রচুর গরম প্রচুর গরম 
ল্যাজ বদলাবদলি খেলি তাও সাহস করে
অনিচ্ছাগুলো হজম করে নিই
বিশাল ব্যাটারি বয়ে নিয়ে যেতে হবে
এই ব্যাটারিটি ছিল স্বয়ং শকুনির পাশা
ইচ্ছেদের অন্ধ বিদ্যালয়ে পড়াতে পাঠাই
ক্যানভাসে গোদা দাগের পায়ে আশ্রয় চাই না

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক