কার্তিক ঢক্













মিথুন রাশির বাথরুম সংগীত 

কার্তিক ঢক্ 

বাথরুম সংগীতে মন ভিজে গেলে
বুঝে নিতে হয়
 বৃষ্টি হচ্ছে বাইরে কোথাও --
ফুল ফুটেছে স্বমহিমায়... 

 বাথটবের জল দেখছে আমাকে । 

ক্ষয়াটে সাবান দেখছে আমাকে । 

এমনকি পরুল ছোপাটির স্পাই-চোখও
দেখছে নব্বই ডিগ্রি এঙ্গেলে...

আমি বুঝতে পারছি না 
কেন নিজেকে গুটিয়ে  নিয়েছে
গোলাপের তির্যক কাঁটা ? 

প্রতিনিয়ত সে তো আমার রক্ত ক্ষরণ 
আর যন্ত্রণার বুদবুদ দেখতে ভালোবাসে !

তবে কি মিথুন রাশিতে
চাঁদের গ্রহন লাগা ছেড়ে গেছে !

মেঘেরা পালিয়ে গেলে আকাশ খোলাসা ক'রে
ঝরে পড়ে আলোর খিরকুট্টি...

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক