বিপ্লব সরকার
সোনালী স্বপ্নের মেয়ে
বিপ্লব সরকার
তুমি নেই
যেন কিছু নেই
শুধু একটা মরা নদী, স্তব্ধ, আমারই মতো
রোজ গোধুলির পর পাশে এসে বসে
রাতভর ব্যথার গল্প বলে, ব্যথার গল্প শোনে
আজকাল তাকেই আমি পরম বন্ধু বলি
তার শরীরেই রাখি সহবাস
একার পৃথিবীতে সে ভুলে যায় তার অভাবী
সংসার
জল নেই তবু বালি খুঁড়ে খুঁড়ে
প্রতিদিন শেষ রাত্রে
দু'চোখে
এখনো একটু করে অশ্রু দান করে যায়

Comments
Post a Comment
Thank u..Valo thakun...