মোস্তফা মঈন













এক অঞ্জলি কবিতা
মোস্তফা মঈন

গত দশ বছরে
আমাদের কাছে ঈদের মাহাত্ম্য ছিলো:
পেট ভরে পৃথিবীর হাসি পান করা
গাছেদের সাথে জীবন বিনিময় করা
সবুজে সবুজে শ্বাস নিয়ে আবার বেঁচে ওঠা
কবিতায় কবিতায় অঞ্জলি ভরা প্রেম প্রার্থনা করা।

আজও তৃপ্তি সহকারে হাসি পান করলাম।
গাছেদের সাথে জীবন বদল করে
আবারো নিঃশ্বাস নিয়ে বেঁচে ওঠলাম।
প্রিয় গাছভাই, আমি ঘুমিয়ে গেলে
আমার শরীরে এক অঞ্জলি কবিতা ছিটিয়ে দিও।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক