বিভাবসু













গ্রান্ড ট্রাঙ্ক রোড

বিভাবসু 

অ্যাকটার পর অ্যাকটা স্বপ্নভঙ্গ 
মোহভঙ্গও বলা যায় 

তুই আমাকে অনির্বচনীয় এক ধ্বংসের কথা বললি 
বোঝা গেল গ্রান্ড ট্রাঙ্ক রোড আরেকটু দীর্ঘায়িত হয়েছে

কথা হচ্ছে কে কাকে নিদান দেবে 
ভালোবাসার ফিল্টারগুলো বহুকাল পরিচর্যাহীন, ফলত বিকৃত 
মাচায় মাচায় ডিজিটাল ভেলকি, রোজগার ও বিষোদ্গার 
পঞ্চম প্রতিভাবান সভামুখ্য 
প্রকৃত আলোকে পরিয়ে দেওয়া হয়েছে অবজ্ঞার বেড়ি 

স্বপ্নের ফেরিওয়ালারা আসলে 
দুঃস্বপ্নের ডিজাইনার 

এরপর স্বপ্ন দেখাই নিষিদ্ধ হওয়া উচিত 

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক