দেবযানী বসু
বিবাহিত ঝুঁকি -- ১
দেবযানী বসু
পিছনে ঝুঁকে পড়া মেয়ে আর ছেলে বেলার মেরুছায়া
পুতুলের ব্যায়াম করা শরীর লরিট্রাকের খাঁজেখাঁজে
সেই প্রতিদ্বন্দ্বিনী সামনে ফেলেছে কারুছায়া
এই ফেসবুকদল মায়াপুস্তক পুতুলের পরিচালনায়
একদা পুতুলের হাত হাতছানি হয়ে ওঠার পর পুতলাই অপরাধ ও শাস্তি
পেতে পেতে জনপ্রিয়তা গলায় ঢালি
মেজাজী ডানা ক্রোধে ওড়ে ফড়র ফড়র

Comments
Post a Comment
Thank u..Valo thakun...