বন্ধুসুন্দর পাল
রিংটোন
বন্ধুসুন্দর পাল
অবসাদে অভিনয়, লগ্নভ্রষ্টা শ্রোতা
খিলখিল আওয়াজ ছাড়া শিরদাঁড়া ভাঙে না
অনুনয় ছিঁড়ে ফেলো , যোনিদ্বার খোলা
বিপদে সাপলুডু গুটি ,পরিমিত ছক্কা ।
অপরাধ অনুকরনে দু'পা ফাঁকা তৃপ্তি
বাতাসের বয়ঃসন্ধি ,জানলার আস্পর্ধা
বালিশে বেয়ারা তুলো , সিলিংফ্যানে দড়ি
মার্জনা প্রার্থনা করে এক বন্ধ্যা জোৎস্না ।
অবলুপ্ত বৃদ্ধ খুঁটি ,তাঁবু অগোছালো
ঈশ্বর ঠিকানা খোঁজে সুখের সাইক্লোন
তুমি চুষে খেতে থাকো ফেলে আসা ভুলও
শরীরে আঘাত করলে বাজে মনের রিংটোন ।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...