অভিজিৎ দাসকর্মকার













সম্পাদকীয়

অভিজিৎ দাসকর্মকার   

কী লাভ?
শুধু শুধু টাইমলাইন ঘেটে? কবিতা নিয়ে? খোঁচা মেরে?
এগুলো করলে আমার মোবাইলও নটি হয়ে গিয়ে নোটিফিকেশন দিতে থাকে।  মোবাইল মাস্টার নই।  তবে বদমাইশদের বদমাইশির জবাব যে বাবু বদমাইশির মাধ্যমেই দিতে হয়।তাই বলছি নিজেরা নিজেদের কাজে ব্যস্ত হোন বা হোও। নিজেদের বিষয়ে মাথা ঘামাও বা ঘামান।আমরা যারা কবিতা লিখি কোন একজন ব্যক্তিকে মাথায় রেখে নয়।রাস্তা বা যেকোন জায়গায় যখন কারো মুখে কোন ঘটনাই শুনি মনে হয় আমার নিজের ঘটনা।লিখেও ফেলি।আবার পাঠকও তাই ভাবে।আবার কেউ কেউ প্রতিটি লাইন থেকে নিজের জীবনকে খুঁজতে গিয়ে সাধারন জীবন যাপন কে সরবৎ করে ফেলে।হাসি লাগে।যাইহোক  অভিজিৎ কারুকে তো খোঁচা দিচ্ছে না।কেউ যদি নিজে থেকে ভাবে তবে ভাবুক।আমি সোজা দেখবো আর ব্লকাবো....

  আর একটা কথা আমার ব্লগ।আমার কবিতা দিয়ে ঢাক পেটাতে কেমন লাগে। কিন্তু আমাকে আমার ব্লগে যাঁরা লেখেন আর আপনাদের আশীর্বাদে গুটিকয়েক পাঠক তাঁরা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে বলছেন তোমার কবিতা থাকছে না কেনো? আমরা চাই তোমার কবিতাও থাকুক... 
  তাই একটা দিলাম।বুঝলেন। পড়বেন।কেমন লাগলো বলবেন....

ভালো থাকবেন সকলে (খোঁচা দেওয়া পাবলিকও)
কবিতায় থাকবেন....



ক্রিয়াপদের বাইরে 

অভিজিৎ দাসকর্মকার 

জানো?
হয়তো আমি জানি না 
      নদীটির প্রসবযন্ত্রণা হলে
          এপার ওপার প্রতিবেশিরা কি
                            প্রতিফলিত হবে? 
      নাকি প্রতিফলক জুড়ে
      পরিভ্রমণ করবে ল অফ আর্কিমিডিস-
জানি না
অথচ
     যে অনুকুল স্রোতে নদীটি
     গা ভাসিয়েছিল  
         এখন প্রাচীন হলেও
         নাড়ি কাটা ঘরে গরমজল লাগে
     তাতে একটি ডিঙিনৌকা ভাসতে ভাসতে 
গরিষ্ঠ শরীরে সরলরেখা টানছে 
          ভ্রূণটির নিরাপত্তা 
    ওই ঝাপটানোর শব্দে ভ্রূণটি 
    পুরুষ বলে নির্ধারিত হয়
            সংলাপ  
               দৌড়াচ্ছে দৌড়াচ্ছে 
                        ক্লান্ত রূপান্তরে গণশত্রু 
ঠিক হাঠাৎই
       ক্রিয়াপদের বাইরে 
আমি নাস্তিক 
      সমকোণে সম্মোহিত হই না
   কারণ 
 কখনও মেঘ আর নদীর মিলনে
মধুচন্দ্রিমা দেখিনি...

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক