গৌরাঙ্গ মিত্র
ফ্লোরেন্স নাইটিঙ্গিল মেঘ
সুশীল হাটুই
আমার ফ্রেন্ডলিস্টে যত জন মেঘ আছে,
সবাই বৃষ্টি পটীয়সী নয়, এ-কথা আমি মেল
করে কোনো চাতককেই বলি না। তাহলে
ভার্জিন নদীগুলি আমাকে আনফ্রেন্ড করে
দেবে।
আমি মেঘের ওয়েবসাইট থেকে জেনেছি:
৪১% মেঘ বৃষ্টিপটীয়সী,
২৫% মেঘ নিরক্ষর,
২২% মেঘ আত্মহত্যাপ্রবণ,
১২% মেঘ ছায়াপথে র্যাম্পে হাঁটতে ভালোবাসে।
এ-সব জানার পরও আমি খুঁজে বেড়াচ্ছি,
ফ্লোরেন্স নাইটিঙ্গিল মেঘ।
কেননা ফাটা মাটি নাইটিঙ্গিলের শুশ্রূষা না-পেলে,
কোনো ধানশিস ক্লোজআপ হাসি
হাসতে পারবে না।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...