রিতা মিত্র
বিস্ময়গুলো যখন কুয়াশা
রিতা মিত্র
এক শীতের সন্ধ্যায় বিস্ময়গুলো যখন কুয়াশা হয়ে ওঠে
তখন শিড়দাঁড়ার আলাদা আলাদা কেবিনে জমা হতে থাকে আলাদা আলাদা কাঁপুনি গল্প।
গোলাপি রঙের লিপস্টিক সন্ধান দেয় লুকিয়ে থাকা মাউথ- অর্গানের।
পাখিরা নিদ্রাদেবীর স্তুতি গেয়ে নীড়ের কোণে নিদ্রা যাপনে গেলে, ঠাকুমার গল্পে ভেসে ওঠে অজানা এক সামুদ্রিক জাহাজ, যার নাবিকের হাতে থাকে একটা যাদুদন্ড।
যদিও সেই সামুদ্রিক জাহাজের মাস্তুলে সব সময় সাদা পতাকাই উড়ত।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...