বন্ধুসুন্দর পাল
খঞ্জনি
বন্ধুসুন্দর পাল
বিকলাঙ্গ সঙ্গমের সম্ভ্রান্ত পালক
গেঁথে গেঁথে মালা করো
শূচিবায়ু অক্ষরের যোনি
ছিঁড়ে ছিঁড়ে সরীসৃপ আঁকো
আলজিভে গজদাঁত আটকে গেলে
খঞ্জনি বাজায় আঁতুড়ঘর
কবিতা প্রসব করলে
বিষে বিষে মরন ছড়ায়
উর্বর উর্বশী , ভ্রান্ত দেওয়ালের কুঁজ
ফেটে ফেটে প'ড়ে , দ্বিধা
মুগ্ধতা মিশুকে মাঠ , বিশ্রামের
পর একে অপরের অগ্রীম দ্বিতীয়া

Comments
Post a Comment
Thank u..Valo thakun...