রাখী সরদার













সেই সব হরিণীরা

রাখী সরদার

সেই সব সোমত্ত হরিণীরা
চাঁদপোড়া রাতে চূর্ণ হতে আসে
জলঙ্গীর জলে ...

সামান্য সে দাবী ।
মুঠো মুঠো ঘাস,প্রিয়ংবদ জল
ও আদর শরীর।

কখনো ভাবেনি তারা
শ্বাপদ চোখে বসে থাকে কোন
নিপুণ ঘাতক!

ঝলসানো তীরে
ঝুলে পড়ে জিভ,ইতঃস্তত জলে রক্তের ফুল
বাতাসে রেতঃ গন্ধ 

তবু মৃত সুগন্ধে
দাগ রেখে যায় নিশ্চুপ হরিণীরা 

রক্তস্রাবি প্রজন্মের গল্প এভাবেই
চিরকাল লেখা হয় ।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক